এক্সপ্লোর

অভিনেতা আরশাদ ওয়ারসির ভারসোভার বাংলো ভেঙে দিল বম্বে পুরসভা

মুম্বই:  সোমবার বম্বে পুরসভা অভিনেতা আরশাদ ওয়ারসির ভারসোভার বাংলোর একাংশ ভেঙে দিল। কারণ হিসেবে জানানো হয়েছে, তিনি বাড়ির একদিকে বেআইনি ভাবে আরেকটি তল তৈরি করেছিলেন। এই বেআইনি নির্মাণকার্যটি বম্বে পুরসভার নজরে আসে চার বছর আগে।  গতকালই এই নির্মাণের বিরুদ্ধে অপারেশন চালাল বিএমসি। তবে পুরকর্মীরা যখন গিয়েছিলেন তখন যেহেতু বন্ধ ছিল বাংলোটি, তাই বাইরে থেকে প্রতীকী ভাঙার কাজটি সেরেই আপাতত ফিরে আসতে হয়েছে তাঁদের। গত শনিবার এয়ার ইন্ডিয়া কোওপারেটিভ সোসাইটির বাংলো নম্বর-১০-এ এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে তাঁরা যে অপারেশন চালাবেন সেবিষয়ে একটি নোটিস ঝুলিয়ে দিয়ে আসেন। প্রসঙ্গত, অভিনেতাকে ২৪ ঘণ্টার মধ্যে ১,৩০০ স্কোয়্যার ফুটের বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়ার সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারমধ্যে অভিনেতার তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়, সোমবার এই পদক্ষেপ গ্রহণ করল বম্বে পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, তারা এবার অভিনেতা এবং তাঁর স্ত্রীকে আরেকটি নোটিস দেবেন। যেখানে তাঁদের বলা হবে, পুরকর্মীদের বাংলোর ভেতর ঢুকতে দিতে বেআইনি নির্মাণটি ভাঙার জন্যে। তবে এমন ঘটনা সত্যিই ঘটেছে কিনা অভিনেতার কাছে মেসেজ করে জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, এই ঘটনা সত্যিই ঘটেছে। ২০১২ সালে এক অবসরপ্রাপ্ত এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেনের থেকে এই বাংলোটি কেনেন আরশাদ এবং তাঁর স্ত্রী। তারপর বাংলোটি সাজানোর সময় তাঁরা একটি বেআইনি নির্মাণ করেন। তখনই সোসাইটির অন্য সদস্যরা সেটায় আপত্তি জানান। ২০১৩ সালে আদালত থেকে স্থগিতাদেশ এনে কোনওক্রমে তখনকার মতো বেআইনি নির্মাণটি ভাঙা আটকে দেন আরশাদ। তবে সম্প্রতি সেই স্থগিতাদেশ তুলে নেয় আদালত। আপাতত বম্বে পুরসভা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যে প্রস্তুতি নিচ্ছে।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget