এক্সপ্লোর

ক্লাস অব ৮৩: ছক ভাঙা অবতারে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে ববি দেওল

মিথ্যা অভিযোগ, চক্রান্তের শিকার হওয়া এক পুলিশের অফিসারের চরিত্রে ‘ক্লাস অফ ৮৩’ ছবিতে ডিজিটাল অভিষেক ঘটতে চলেছে ববি দেওলের। চরিত্র এবং ওটিটি রিলিজ সম্পর্কে অভিনেতার কথা জানলেন ইন্দ্রনীল শুক্লা

কলকাতা: করোনা আবহে চার মাস ধরে বন্ধ বিভিন্ন সিনেমা হল। মানুষও বহুদিন বন্দি ঘরে। এমতাবস্থায় আগের চেয়ে কয়েক গুণ বেশি গুরুত্বের সঙ্গে সামনে চলে আসছে ওটিটি প্ল্যাটফর্ম।হলে মুক্তি পাওয়ার কথা ছিল, এমন ছবিও একের পর এক মুক্তি পাচ্ছে ওটিটিতে। বাড়িতে বসেই মানুষ নিজের স্মার্টফোন বা ল্যাপটপে দেখে নিচ্ছেন পছন্দের সিনেমা। বিকল্পও তো নেই। আর সেই জায়গা থেকেই বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে অরিজিনাল ছবি তৈরির হিড়িক লেগে গিয়েছে। আর এ ধরনের ছবিতে অভিনয়ের জন্য আগের চেয়ে অনেক বেশি করে এগিয়ে আসছেন তারকারা। নওয়াজউদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ি, কেকে মেনন, অভয় দেওল, অভিষেক বচ্চন, অমিত সাধ এমন অনেককেই পাওয়া যাচ্ছে ওটিটিতে। ক্লাস অব ৮৩: ছক ভাঙা অবতারে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে ববি দেওল আর এ বারের নবতম সংযোজন ববি দেওল। ‘সোলজার’, ‘করীব’, ‘গুপ্ত’-এর মতো হিট ছবির নায়ককে এ বার নেটফ্লিক্সে দেখা যাবে ‘ক্লাস অফ ৮৩’ ছবিতে। ববি দেওল ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুপ সোনি, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ প্রধান প্রমুখ। এই ছবির ট্রেলার লঞ্চ হবে আগামীকাল অর্থাৎ ৭ অগস্ট। আর ছবিটি প্রথমবার দেখতে পাওয়া যাবে আগামী ২১ অগস্ট। ছবিটি পরিচালনা করেছেন অতুল সাভারওয়াল। আর এই ছবির মধ্য দিয়েই ডিজিটাল অভিষেক ঘটতে চলেছে ববির। এক পুলিশ অফিসারের চরিত্রে পাওয়া যাবে তাঁকে। ছবিটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। জানা যাচ্ছে, একটি সত্য ঘটনার উপর আশ্রিত এই ছবির কাহিনি। নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত সফল এক পুলিশ অফিসারের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে তাকে শাস্তি হিসেবে একটি নিম্ন মর্যাদার পোস্টিং দেওয়া হয়। পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষক হিসেবে পাঠিয়ে দেওয়া হয় বিজয় সিংহ নামের ওই অফিসারকে। আর কোনও তদন্ত ইত্যাদির এক্তিয়ার থাকল না ওই পুলিশ অফিসারের। এই পরিণতির জন্য দায়ী দু্র্নীতিগ্রস্ত উপরমহল এবং তার দুষ্ট সহযোগীদের উচিত শাস্তি দেওয়ার সংকল্প গ্রহণ করেন বিজয় সিং। তিনি অ্যাকাডেমিতে দিন-রাত লেগে থেকে গড়ে তুললেন পাঁচজন মারাত্মক পুলিশকর্মীকে। এদের মাধ্যমে সত্যিই কি দোষীদের শায়েস্তা করতে পারবেন বিজয়? সেটাই ছবির উপজীব্য। এই কেন্দ্রীয় চরিত্রটিতেই অভিনয় করেছেন ধর্মেন্দ্র-পুত্র। পুলিশের উর্দি, গোঁফ, চশমায় ববিকে চেনা চেহারার থেকে অনেকটাই আলাদা লাগছে। তিনি এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করে এসেছেন তার থেকে এই চরিত্রটিও রূপে ও বর্ণে অনেকখানিই আলাদা।ফর্মূলা ছবির নায়ক এখানে ছক-ভাঙা অবতারে হাজির। নিজের চরিত্র সম্পর্কে ববি বলেছেন, ‘বিজয় সিং চরিত্রটির তীব্রতা এবং গভীরতা আমায় ভীষণভাবে আকৃষ্ট করেছে। আশির দশক মুম্বইয়ের অত্যন্ত ফ্যাসিনেটিং একটা সময়। সেই সময়ের প্রেক্ষিতে তৈরি ‘ক্লাস অফ ৮৩’ আমাকে আলাদা করে টেনেছে। সে জন্যই এই ছবির শরিক হতে চেয়েছি।’ ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ সম্পর্কে ববির বক্তব্য, ‘কনটেন্টের যে বিরাট বিপুল বৈচিত্র্য নেটফ্লিক্সের মতো ডিজিটাল মিডিয়ামগুলো নিয়ে আসছে তা আমায় মুগ্ধ করেছে। তাছাড়া আমার কাজটা চাইলে সারা পৃথিবীর মানুষই দেখতে পারবেন এটা জানতে পারলে একটা আলাদা উত্তেজনা আর উৎসাহ তো হয়ই। এই প্রথমবার আমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করলাম। অভিনেতা হিসেবে এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং।‘ দেশ বিদেশের দর্শক তাঁর অভিনয় পছন্দ করবেন, আশাবাদী ববি দেওল।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget