এক্সপ্লোর

'Main Atal Hoon': শ্যুটিং শুরু হল 'ম্যায় অটল হুঁ' ছবির, পোস্ট করলেন পঙ্কজ ত্রিপাঠী

Pankaj Tripathi: এবার বড়পর্দায় মুক্তির অপেক্ষায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটলবিহারী বাজপেয়ীর বায়োপিক। গতবছর তাঁর জন্মদিনে, অর্থাৎ ২৫ ডিসেম্বর, প্রকাশ্যে আসে ছবির পোস্টার ও প্রথম লুক।

নয়াদিল্লি: আগেই প্রকাশ্যে এসেছে অটলবিহারী বাজপেয়ী (Shri Atal Bihari Vajpayee) রূপে পঙ্কজ ত্রিপাঠীর লুক। মুক্তির অপেক্ষায় 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। ইতিমধ্যেই সেই লুক নজর কেড়েছে সকলের। সম্প্রতি ছবি সম্পর্কে আরও একটি আপডেট শেয়ার করলেন অভিনেতা। পোস্ট দেখে মনে করা হচ্ছে ছবির শ্যুটিং শুরু হয়েছে। 

শুরু হল 'ম্যায় অটল হুঁ' ছবির শ্যুটিং

প্রথম লুকেই নজর কাড়ার পর 'ম্যায় অটল হুঁ' ছবি সম্পর্কে নয়া আপডেট শেয়ার করলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এদিন ছবির নাম লেখা ক্ল্যাপস্টিক সমেত ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'শ্রী অটলবিহারী বাজপেয়ীর মতো একজন মহান ব্যক্তিত্বের সম্পর্কে বোঝার দারুণ সুযোগ পেয়েছি। আশা করি আমি নিশ্চিতভাবে এই ব্যক্তিত্বের প্রতি যথার্থ বিচার করতে পারব! শ্যুটিং শুরু হল 'ম্যায় অটল হুঁ' ছবির। ২০২৩ সালের ডিসেম্বরে আসছে প্রেক্ষাগৃহে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pankaj Tripathi (@pankajtripathi)

প্রসঙ্গত, এবার বড়পর্দায় মুক্তির অপেক্ষায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটলবিহারী বাজপেয়ীর বায়োপিক। গতবছর তাঁর জন্মদিনে, অর্থাৎ ২৫ ডিসেম্বর, প্রকাশ্যে আসে ছবির পোস্টার ও প্রথম লুক। সেদিন পঙ্কজ ত্রিপাঠী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। সবকটিই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীয়ের বায়োপিক 'ম্যায় অটল হুঁ'-এর লুকের। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রবি যাদব ছবিটি পরিচালনা করছেন। 

শ্রী অটলবিহারী বাজপেয়ী, ভারতের একজন বিখ্যাত নেতা যিনি একজন রাষ্ট্রনায়ক, একজন কবি এবং একজন অত্যন্ত ভদ্র মানুষও ছিলেন। সিনেমাটি মূলত তাঁর জীবন এবং রাজনৈতিক কর্মজীবন অনুসরণ করে তৈরি হবে। ছবির টিম মুম্বইয়ে শ্যুটিং শুরু করবে এবং একটি টানা ৪৫ দিনের শিডিউল থাকবে বলে জানা যাচ্ছে। মুম্বই এবং লখনউয়ের মতো শহরে চলবে শ্যুটিং।

আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না

এই ছবি ও নিজের চরিত্র প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, 'অটলবিহারী বাজপেয়ীর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলা আমার কাছে অত্যন্ত গর্বের। তিনি শুধুই একজন রাজনীতিক নন, তাঁর থেকেও অনেক বেশি। তিনি একজন অত্যন্ত অসাধারণ লেখক ছিলেন। ছিলেন কবিও। ওঁর জুতোয় পা গলানো আমার কাছে অত্যন্ত সম্মানের।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget