এক্সপ্লোর

Salman Khan : ফের হুমকির মুখে সলমন, নিরাপত্তা খতিয়ে দেখল মুম্বই পুলিশ

Mumbai Police: গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ-এর হুমকির পরে ইতিমধ্যেই সলমনকে Y প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। 

মুম্বই : ফের হুমকির মুখে সলমন খান (Salman Khan)। ফেসবুক পোস্টে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে বলি অভিনেতাকে। তারপরই তড়িঘড়ি ভাইজানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে মুম্বই পুলিশ। পাশাপাশি তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ-এর হুমকির পরে ইতিমধ্যেই সলমনকে Y প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। 

রবিবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি মেসেজ পোস্ট করা হয়েছে। তাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতা জিপ্পি গ্রেওয়ালের উদ্দেশে লেখা হয়েছে, "আপনি সলমন খানকে ভাই সম্বোধন করেন। এবার আপনার 'ভাইকে' এসে আপনাকে রক্ষা করতে হবে। এই মেসেজটা সলমন খানের জন্যও। এই ভুল ধারণায় থাকবেন না যে, দাউদ এসে আপনাকে রক্ষা করবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যু নিয়ে আপনার নাটকীয় জবাব অদেখা ছিল না। আমরা সকলে জানি, উনি কী ধরনের লোক ছিলেন এবং কীরকম অপরাধ জগতের সঙ্গে তাঁর যোগ ছিল। এবার আপনি আমাদের রাডারে চলে এসেছেন। এটাকে ট্রেলর হিসাবে নিন। গোটা ছবিটা শীঘ্রই মুক্তি পাবে। পৃথিবীর যে কোনও দেশে উড়ে যান, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর কোনও ভিসার প্রয়োজন নেই। হঠাৎই তা নিমন্ত্রণ ছাড়াই আসে।"

এর আগে গ্রেওয়াল জানিয়েছেন. তাঁর কানাডার ভ্যাঙ্কোভারের বাড়ির বাইরে গুলি চলেছে। যার দায় নিয়েছে বিষ্ণৈ। সেই ঘটনার পর, গ্রেওয়াল বলেছেন, সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্ব নেই। অভিনেতার সঙ্গে মাত্র দু'বার দেখা হয়েছে তাঁর। 

এদিকে নতুন করে হুমকি আসায় বলিউডের ভাইজানকে সতর্ক করে দিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে জানতে চাওয়া হয়েছে কোথা থেকে এই পোস্ট করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ওই অ্যাকাউন্টটি কি সত্যিই বিষ্ণৈ-এর। যদি সে হয়, তাহলে কে তা হ্যান্ডেল করছে ? কারণ, এই মুহূর্তে জেলে রয়েছে বিষ্ণৈ। তারা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস পাওয়ার চেষ্টা করছে।

২০২২ সালের নভেম্বর মাস থেকে, অভিনেতাকে Y প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এছাড়া সলমনকে ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে। এর পাশাপাশি বুলেট প্রুফ গাড়ি কিনেছেন ভাইজান। এবছরই এপ্রিল মাসে হুমকি মেল পান সলমনের আপ্ত সহায়ক। তার পরেই সলমনের বাড়ি ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বই পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget