এক্সপ্লোর

Sanjay Dutt Yogi Adityanath: 'রাজ্যসভার টিকিট লোডিং না মুন্নাভাই সিক্যুয়েলের প্লট' ?, সঞ্জয়-আদিত্যনাথ সাক্ষাতে শুরু জোর জল্পনা

Sanjay Dutta UP CM Meet : পরনে সাদা পোশাক, মুখে স্মিত হাসি। যোগী আদিত্যনাথের সঙ্গে হ্যান্ডশেকের ছবি সামনে এনে সঞ্জয় দত্ত কি কোনও বার্তা দিতে চাইলেন ?

কলকাতা : সম্প্রতি সামনে এসেছে একটি ছবি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। এক ফ্রেমে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Bollywood Actor Sanjay Dutt) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM)। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এটি কোনও নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নাকি নেহাতই সৌজন্য সাক্ষাৎ? এই নিয়ে চড়ছে অনুমানের পারদ। 

বলিউডের 'মুন্নাভাই' হঠাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে দেখা করেন। লখনউয়ে (Lucknow) সাক্ষাৎ হয় এই দুই হেভিওয়েটের। নিজের X অ্যাকাউন্টে সেই সাক্ষাতের একটি ছবি অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। আর তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। সঞ্জয় দত্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “লখনউয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার বিনিময় হয়েছে। তা খুবই প্রশংসনীয়।” দুজনকে হ্যান্ডশেক করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। 

এবার এই ছবি সমাজমাধ্যমে আসতেই বিভিন্ন জন বিভিন্ন মতপ্রকাশ করতে শুরু করেছেন। ছবিতে হু হু করে লাইক পড়তে শুরু করেছে। খুব কম সময়েই ভরে গিয়েছে কমেন্টবাক্স। কমেন্টে একজনের প্রশ্ন, "সঞ্জয় দত্ত + যোগী আদিত্যনাথের সাক্ষাৎ। রাজ্যসভার টিকিট (Rajya Sabha Ticket) লোড হচ্ছে? মুন্না ভাইয়ের সিক্যুয়েলের প্লট? নাকি শুধুই 'ইতিবাচক ভাবনার আদানপ্রদান?" অন্য একজন কমেন্ট করেছেন 'বাবা মিটিং বাবা (Baba meeting baba)'। আবার একজন সঞ্জয় দত্তের অতীত রাজনৈতিক জীবনের কথা মনে করিয়ে দিয়েছেন, যখন তিনি সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে যুক্ত ছিলেন। 

পরনে সাদা পোশাক, মুখে স্মিত হাসি। যোগী আদিত্যনাথের সঙ্গে হ্যান্ডশেকের ছবি সামনে এনে সঞ্জয় দত্ত কি কোনও বার্তা দিতে চাইলেন? সেই বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে নিজের পেশাগত জীবনে একের পর এক ছবিতে ছাপ রেখে চলেছেন বলিউডের এই 'খলনায়ক'। তাঁকে এর আগে তেলুগু কমেডি-হরর ছবি 'দ্য রাজা সাব' এবং আদিত্য ধরের 'ধুরন্ধর'-এ দেখা গিয়েছিল। এখন তিনি তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তাঁর সঙ্গে রণবীর সিং-কেও (Ranveer Singh) দেখা যাবে। সঞ্জয় দত্তের হাতে এখন রাজা শিবাজি (Raja Shivaji), বাপ (Baap) এবং কেডি: দ্য ডেভিল (KD: The Devil) এর মতো ছবি রয়েছে। যা নিয়ে এখন তিনি বেজায় ব্যস্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget