এক্সপ্লোর

মধুমিতার বানানো মজার ইনস্টাগ্রাম রিল মনে ধরল বলিউডের শরদ কেলকরের!

প্রথমে বরুণ ধবন, তারপর শরদ কেলকর। ফের বলিউড যোগ মধুমিতা সরকারের। ইনস্টাগ্রামে মধুমিতার রিল ভিডিও লাইক করলেন শরদ কেলকর। সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে বেশ পছন্দ করেন মধুমিতা। শরদ কেলকরের লাইক দেখেই উচ্ছসিত নায়িকা।

কলকাতা: প্রথমে বরুণ ধবন, তারপর শরদ কেলকর। ফের বলিউড যোগ মধুমিতা সরকারের। ইনস্টাগ্রামে মধুমিতার রিল ভিডিও লাইক করলেন শরদ কেলকর। সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে বেশ পছন্দ করেন মধুমিতা। শরদ কেলকরের লাইক দেখেই উচ্ছসিত নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতার নতুন ছবি 'ট্যাংরা ব্লুজ'। হাতে রয়েছে একাধিক কাজও। কিন্তু তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবি ভাগ করে নিতে থাকেন মধুমিতা। কখনও কোনও ফটোশ্যুটের ছবি অথবা কখনও নিছকই ঘরোয়া মুডের ছবি, মধুমিতার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভরা বিভিন্ন আকর্ষণীয় পোস্টে। সম্প্রতি একটি ছোট্ট রিল ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। একেবারে নো মেক আপ লুকে সেখানে দেখা যাচ্ছে মধুমিতাকে। কখনও তিনি বিছানায় শুয়ে আছেন, আবার কখনও পিৎজা খাচ্ছেন বা জানলার পাশে বসে আছেন আনমনে। ক্যাপশানে মধুমিতা লিখছিলেন, 'সোমবার থেকে রবিবার, এভাবেই আমার দিন কেটে যায়।'

মধুমিতার এই ছোট্ট রিল ভিডিওটি লাইক করেছেন বলিউড অভিনেতা শরদ কেলকর। সম্প্রতি মুক্তি পেয়েছে শরদ কেলকরের 'ফ্যামিলি ম্য়ান' সিরিজ। এর আগে 'লক্ষী' সিনেমাতেও প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের প্রশংসা ও লাইকে অভ্যন্ত মধুমিতা। তবে তারকাদের লাইক বিশেষ তো বটেই।

প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায়, তারপর বরুণ ধবন, এবার শরদ কেলকর! কিছুদিন আগে ইনস্টাগ্রামে মধুমিতার পোস্টে তাঁর প্রশংসা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তখনও যথারীতি উচ্ছসিত হয়েছিলেন অভিনেত্রী। আর এবার তাঁর খ্যাতি শহর ছাড়িয়ে পাড়ি দিয়েছে মায়ানগরীতে! এবিপি লাইভকে মধুমিতা বলেছিলেন, 'আমার 'পাখি' ইমেজটা ভাঙতে বেশ সময় লেগেছে। সেখান থেকে বেরিয়ে আমি যখন নতুন নতুন ফটোশ্যুট করছি তখন অনেকেই অনেকরকম মন্তব্য করেছিলেন। তবে এটুকুই ভাবতে ভালো লাগে যে সঠিক জায়গায় আমার কাজটা প্রশংসা পাচ্ছে।'

'পাখি' থেকে 'ইমন', 'চিনি' থেকে 'জয়ী'। প্রত্যেকবার নিজের ইমেজ ভাঙছেন মধুমিতা। কতটা চ্যালেঞ্জিং এই ভাঙা গড়াটা? উত্তরে মধুমিতা বলেছিলেন, 'ভগবান করুন, আমি যেন চিরজীবন এই ভাঙা গড়াটার মধ্যেই থাকতে পারি। 'ধারাবাহিক থেকে সিনেমায় অভিনয়, একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেন আমার আগের চরিত্রের সঙ্গে নতুন চরিত্রের কোনও মিল না থাকে। যদি দিন যাবে কাজটা কঠিন হবে আর আমার খিদেটাও বাড়তে থাকবে।'

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget