এক্সপ্লোর

Sushmita Sen:হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টিও, এখন কেমন আছেন?

Sushmita Sen Heart Attack: সুস্মিতার অবস্থা এতটাই গুরুতর যে হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছে।

কলকাতা: সুস্মিতা সেন (Sushmita Sen) আক্রান্ত হৃদরোগে। প্রকাশ্য়ে এল এমনই চাঞ্চল্য়কর খবর। অভিনেত্রী নিজেই তাঁর ইন্সটাগ্রাম পোস্টে বাবার সঙ্গে ছবি পোস্ট করে প্রকাশ্য়ে এনেছেন এই খবর। কী লিখেছেন তিনি পোস্টে?


দু দিন আগে গুরুতর হার্ট অ্য়াটাক হয় বঙ্গতনয়া সুস্মিতা সেনের (Sushmita Sen)। অবস্থা এতটাই খারাপ হয় যে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছেন,'আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন"। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে,'আমার হৃদয়  অনেক বড়'। এই অবস্থায় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্য়বাদ। এই পোস্টটি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য। আমার এটাও বলার আছে যে, সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনে সব কিছুর জন্য প্রস্তুত!'

একদম শেষে তিনি লেখেন, I love you guys beyond!!!! #godisgreat #duggadugga

আরও পড়ুন... Jawan: শাহরুখের 'জওয়ান'-এ বিশেষ চরিত্রে অল্লু অর্জুন? রইল বিস্তারিত

প্রসঙ্গত, বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির 'আরিয়া'র (Aarya) তৃতীয় সিজনের (Third Season) শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। হটস্টারে মুক্তিপ্রাপ্ত  'আরিয়া' সুস্মিতা সেনের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতা সেন বহুদিন পর পর্দায় ফেরেন 'আরিয়া'র হাত ধরেই। ২০২০ সালের জুন মানে থ্রিলারধর্মী এই সিরিজের সঙ্গে কামব্যাক করেন সুস্মিতা সেন। এক কঠিন স্বভাবের নারী, যে নিজের পরিবারকে রক্ষা করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন, তেমনই চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন।

'আরিয়া'র প্রথম সিজন 'বেস্ট ড্রামা' বিভাগে 'আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনয়ন পেয়েছিল। তৃতীয় সিজন সম্পর্কে সুস্মিতা সেন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আরিয়া সারিনের জন্য নতুন সূর্যোদয় হতে চলেছে এবং এবার সে আরও কঠিন। তৃতীয় সিজনে ও একাধিক স্থানে যাচ্ছে এবং অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নতুন গল্প শুরু করতে চলেছে। আরিয়ার চরিত্রে ফিরে আসা মানে পুরনো জিন্সে পা গলানো কিন্তু একেবারে নতুন সফর শুরু করা। রাম মাধবাণী ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। দর্শক যে ভালবাসা ও প্রশংসা দিয়েছে সেটা ফেরত পাওয়ারও তর সইছে না।'

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget