এক্সপ্লোর

নোট বাতিল: বলিউডে আসা বিদেশি মেয়েরা সঙ্কটে পড়ে দেহ ব্যবসায়!

মুম্বই: নোট বাতিলের ধাক্কা বলিউডেও? ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র বলিউডে রাশিয়া, উজবেকিস্তান, ফিলিপিন্স, কোরিয়া থেকে আসা ছোটখাট রোলে অভিনয় করা মেয়েরা নোট বাতিলের জেরে প্রবল সমস্যায় পড়ে শেষ পর্যন্ত দেহ ব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন বলে দাবি এক এজেন্টের। মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা মঙ্গেশ ভিসে নামে ওই এজেন্ট একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন,  এই মেয়েরা মূলত বলিউডি ছবিতে, টিভি শোয়ে এবং লাইভ অনুষ্ঠানে নাচের দৃশ্যে থাকেন। কিন্তু এঁরা ভারতের স্থায়ী বাসিন্দা নন, কাজের সূত্রে ট্যুরিস্ট ভিসায় আসা যাওয়া করেন বলে এদেশে এঁদের প্রায় কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এজেন্টদের মাধ্যমে এরা নগদে পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু ৮ নভেম্বরের প্রধানমন্ত্রীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে নগদের আকাল তৈরি হওয়ায় এঁরা অথৈ জলে পড়েছেন। অনেকে মিলে একসঙ্গে মুম্বইয়ের দামী এলাকায় যে ভাড়াবাড়িতে থাকেন, সেখানকার বাড়িমালিককে ভাড়ার টাকা দিতে পারছেন না। উপায় না থাকায় তাঁরা ভাড়াবাড়ির মালিককে প্রস্তাব দিচ্ছেন, নগদে ভাড়া না মিটিয়ে পরিবর্তে তাঁর  শয্যাসঙ্গী হতে রাজি তাঁরা। এভাবেই তাঁদের দেহ ব্যবসায় নামার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত বলিউডে কিছুদিনের জন্য কাজ করে দেশে ফিরে যান এঁরা, আবার আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরাও কঠিন। একদিকে ভাড়ার জন্য ফ্ল্যাটমালিকের নিত্য তাগাদা, আবার নতুন নোট না থাকায় বিমানের টিকিট কেনাও সম্ভব হচ্ছে না। যে এজেন্টরা ওঁদের বলিউডে বা টিভি ইন্ডাস্ট্রিতে কাজ জোগাড় করে দিয়েছেন, তাঁদের পক্ষেও নগদের অভাবে খুব বেশি সাহায্য করা সম্ভব হচ্ছে না। উজবেকিস্তান থেকে আসা এমন এক শিল্পী মঙ্গেশকে জানিয়েছেন, তাঁর কাছে যে পুরানো নোট আছে, তা বদলে দিতে রাজি হয়েছে এক দালাল। কিন্তু বিনিময়ে নতুন নোটের সিংহভাগ চাইছে সে। শেষ পর্যন্ত রফা করে পুরানো নোটের মাত্র ৩০  শতাংশ নতুন নোটে বদলাতে পেরেছেন তিনি। কান্নায় ভেঙে পড়ে মরিয়া হয়ে পুলিশের কাছে যাওয়ার কথাও ভাবেন তিনি। কিন্তু কেউ তাঁকে সাহায্য করেনি। মঙ্গেশ জানিয়েছেন, নোট বাতিল হওয়ার পর থেকে তিনি অন্তত ১২টি কল পেয়েছেন বিদেশি মেয়েদের কাছ থেকে, যাঁরা দেহ ব্যবসায় নামতে চান,  খদ্দের খুঁজছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mouni Roy: মোটা টাকা খোরপোশ? দিশার সঙ্গে সম্পর্ক? বিচ্ছেদের আসল কারণ নিয়ে কী বললেন মৌনীর স্বামী?
মোটা টাকা খোরপোশ? দিশার সঙ্গে সম্পর্ক? বিচ্ছেদের আসল কারণ নিয়ে কী বললেন মৌনীর স্বামী?
Jeetu Kamal: 'আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই...', ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
'আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই...', ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
Rupa Ganguly: রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা
রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা
Laughtersane: মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় 'লাফটারসেন' নিরঞ্জনের সঙ্গী বাঙালিয়ানা!
মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় 'লাফটারসেন' নিরঞ্জনের সঙ্গী বাঙালিয়ানা!

ভিডিও

Oud Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget