এক্সপ্লোর

Adah Sharma on Sushant's House: সত্যিই কি সুশান্তের ফ্ল্যাট কোটি কোটি টাকায় কিনে নিয়েছেন আদাহ্? ১ বছর পরে মুখ খুললেন নায়িকা

Adah Sharma on Sushant Singh Rajput House: ঘটনার সূত্রপাত হয়েছিল অগাস্ট মাসের শেষের দিকে। হঠাৎ পাপারাৎজিরা আদাহ্-কে দেখেন সুশান্তের সেই মঁ ব্লাঁ নামের সেই ফ্ল্যাট থেকে বেরতে!

কলকাতা: এই খবর প্রথম প্রকাশ্যে এসেছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের অগাস্ট মাসে। কিন্তু এক অগাস্ট পেরিয়ে আসতে চলল আরেক অগাস্ট.. কাটল না ধোঁয়াশা। সত্যিই কি সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর থেকে যাওয়া বিলাসবহুল সেই ফ্ল্যাট কিনতে চলেছেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)-র নায়িকা আদাহ্ শর্মা (Adah Sharma)? প্রায় ১ বছর পরে এই বিষয়ে মুখ খুললেন নায়িকা। 

ঘটনার সূত্রপাত হয়েছিল অগাস্ট মাসের শেষের দিকে। হঠাৎ পাপারাৎজিরা আদাহ্-কে দেখেন সুশান্তের সেই মঁ ব্লাঁ নামের সেই ফ্ল্যাট থেকে বেরতে! ২০২০ সালে এই বিলাসবহুল ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত। সখের এই অ্যাপার্টমেন্টটির জন্য সেই সময়ে নাকি ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টটি থেকে সরাসরি আরব সাগর দেখা যেত বলে, বেশ অনেক টাকাই বেশি ভাড়া গুনতে হত অভিনেতাকে। এই ফ্ল্যাটের ব্যালকনিতেই সাধের টেলিস্কোপ বসিয়েছিলেন সুশান্ত। সেখান থেকেই তিনি নজর রাখতেন তারায় তারায়। সেটাই ছিল তাঁর সখ, ভালবাসা। এই ফ্ল্যাটেই জীবনাবসান হয় সুশান্তের। এই অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। 

সুশান্তের অ্যাপার্টমেন্ট থেকে আদাহ্-কে বেরিয়ে আসতে দেখলেও, তিনি আদৌ এই অ্যাপার্টমেন্টটি কিনছেন কিনা.. সেই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, সুশান্তের বাড়িতে বসবাস করা নিয়ে প্রশ্ন উঠলে, আদাহ্ স্পষ্ট বলেন, 'কিছু কিছু জিনিস আমি ব্যক্তিগত রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করি। আপাতত আমি মানুষের মনে বসবাস করতে চাই। কবে কোন বাড়িতে থাকব, সুশান্তের বাড়ি আদৌ কিনে নিয়েছি কি না সেটা নিয়ে কথা বলার সময় এখন নয়। তবে এটুকু বলতে পারি, বাড়ি কেনা নিয়ে যেভাবে খবরটা ছড়িয়ে পড়েছে তা আমার ভাল লাগেনি। আমি চাই আমার কাজ নিয়ে কথা হোক, ছবি নিয়ে কথা হোক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।'

এর সঙ্গে আদাহ্ আরও বলেন, 'যে মানুষটা পৃথিবীতে নেই তাঁকে নিয়ে আমি কোনও খারাপ কথা শুনতে চাই না। আর যাঁর কাজ আমায় উদ্বুদ্ধ করেছে, তাঁকে নিয়ে একটাও খারাপ শব্দ বলার কথা ভাবতে পারি না আমি।'

তবে হ্যাঁ.. শোনা যাচ্ছে ১৫ কোটি টাকা নিয়ে সুশান্তের ফ্ল্যাটটি কিনে নিয়েছেন আদাহ্ শর্মা। কিন্তু সেই খবর কতটা সত্যি, সেই নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তিনি। 

আরও পড়ুন: Nayanthara on Shah Rukh Khan: 'অভিমানে' প্রচার থেকে দূরে সরে ছিলেন, প্রথমবার 'জওয়ান' শাহরুখকে নিয়ে মুখ খুললেন নয়নতারা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget