এক্সপ্লোর

Priyanka Chopra: 'মেট গালা ২০২৩'-এর রেড কার্পেটে ১১.৬ ক্যারাট হিরের নেকলেস, প্রিয়ঙ্কার গয়নার দাম জানেন?

Met Gala 2023: রেড কার্পেটে এবারও নজর কাড়লেন পিগি চপস। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তাঁর নেকলেস। বলিউড তারকা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস।

মুম্বই: দেশের মাটি হোক বিদেশের অনুষ্ঠান। যে কোনও গ্ল্যামারাস অনুষ্ঠানে (glamourous event), তাঁর ঝকঝকে উপস্থিতি অত্যন্ত চেনা। তিনি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ভারতীয় সময় অনুযায়ী, আজই অনুষ্ঠিত হল 'মেট গালা ২০২৩' (Met Gala 2023)। রেড কার্পেটে এবারও নজর কাড়লেন পিগি চপস। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তাঁর নেকলেস (necklace)। বলিউড তারকা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস। ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড 'বুলগারি' (Bulgari) থেকে আনানো হয়েছে এই বিশেষ গয়না। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। 

'মেট গালা ২০২৩'-এ নজরকাড়া নেকলেসে প্রিয়ঙ্কা চোপড়া

প্রত্যেক বছরের মতো এবারও 'মেট গালা ২০২৩'-এর লাল গালিচায় নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া। তার মধ্যে অবশ্যই ঝলমল করল তাঁর গলায় হিরের নেকলেস। ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'বুলগারি'র ১১.৬ ক্যারাট হিরের নেকলেস ওটি। তবে এই নেকলেসের ঔজ্জ্বল্যের থেকেও বেশি নজর কেড়েছে গয়নার দাম। যা শুনলে চোখ কপালে উঠতে পারে আপনারও। 

আজকের 'মেট গালা ২০২৩' অনুষ্ঠানের পর ভাইরাল হয়েছে একটি ট্যুইট। যদি সেই ট্যুইটের দাবি সঠিক হয়, তাহলে প্রিয়ঙ্কা চোপড়ার পরা হিরের ওই স্টেটমেন্ট নেকলেসের দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২০৪ কোটি টাকা। ট্যুইটে লেখা হয়, 'ওঁর ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বুলগারির নেকলেস মেট গালার পর পাঠানো হবে নিলামে।'

 

প্রসঙ্গত, এদিন 'মেট গালা'র রেড কার্পেটে প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা যায় চোখ ধাঁধানো 'থাই-স্লিট' কালো গাউন পরে। জনপ্রিয় ডিজাইনার ভ্যালেন্টিনোর (Valentino) পোশাকে সেজেছিলেন তিনি। উল্লেখ্য বিষয়, এই গাউনে ঝলমলে প্রিয়ঙ্কার চোপড়ার প্রবেশ হতেই রেড কার্পেটের চারপাশে উপস্থিত দর্শক ফেটে পড়ে চিৎকারে। প্রশংসার বন্যায় ভাসেন ভারতীয় তারকা। অভিনেত্রীর সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর স্বামী, মার্কিনি পপ তারকা নিক জোনাস। হাতে হাত রেখে অনুষ্ঠানের প্রবেশ করেন তারকা দম্পতি, রেড কার্পেটে একসঙ্গে পোজও দেন।

আরও পড়ুন: Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

কর্মক্ষেত্রে, আপাতত সদ্য মুক্তিপ্রাপ্ত আমেরিকান ওয়েব সিরিজ 'সিটাডেল'-এর কারণে শিরোনামে রয়েছেন পিগি চপস। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিরিজ বেশ প্রশংসিতও হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget