এক্সপ্লোর

Bonny Sengupta Exclusive: ২০২৩ সালের শেষের দিকে বিয়ের পরিকল্পনা করছি : বনি সেনগুপ্ত

Bonny Sengupta Exclusive: 'কৌশানী যা বলার মুখের ওপর বলে। এটা ওর প্লাস পয়েন্ট। কৌশানী পরিবার নিয়ে চলতে ভালবাসে খুব। অনেকেই হয়তো ওকে দেখে ভাবে অ্যাটিটিউড নিয়ে চলে, কিন্তু সেটুকু থাকা প্রয়োজন।'

কলকাতা: প্রায় ৭টা বছর একসঙ্গে হাতে হাত রেখে  কাটিয়ে ফেলেছেন। ইন্ডাস্ট্রিতে তাঁরা একসঙ্গে 'বনি-কৌশানী' (Bonny-Koushani) নামেই বেশি পরিচিত। কিন্তু এই 'স্বল্প মেয়াদি' প্রেমের যুগে, 'মিলেনিয়াল' (millennial) হওয়া সত্ত্বেও কীভাবে ধরে রেখেছেন নিজেদের সম্পর্ক? রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)! বিশেষ দিনে প্রিয় মানুষটার সঙ্গে প্ল্যানিং থেকে শুরু করে ছোটবেলার গল্প, সবই এবিপি লাইভকে শোনালেন বনি সেনগুপ্ত, একান্ত সাক্ষাৎকারে।  

'ভ্যালেন্টাইন্স ডে' নিয়ে ছোট থেকেই অনেকের উত্তেজনা বেশ তুঙ্গে থাকে। বাড়িতে লুকিয়ে 'ডেট'-এ গেছেন কখনও? 'হ্যাঁ! একবার বেশ সাংঘাতিক কাণ্ড হয়েছিল। স্কুলে যখন পড়তাম তখন তো ডিনারে যাওয়ার সম্ভাবনা ছিল না, লাঞ্চ প্ল্যান হয়েছিল এক পছন্দের মানুষের সঙ্গে। তখন ক্লাস নাইন কি টেন। আমি তো লাঞ্চে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি গিয়ে রেস্তোরাঁয় একা বসেছিলাম, ভ্যালেন্টাইন আর আসেনি। ওই দিনটা জীবনে ভুলব না।'

ছোটবেলায় 'প্রেম' আর এখনের 'প্রেম', দুইয়ের সংজ্ঞা নিশ্চয়ই বদলেছে? বনির কাছে 'ভালবাসা' মানে কী? অভিনেতার কথায়, 'এখন বাঁধন, আবেগ সবই আরও অনেক বেশি দৃঢ়। একটা ভরসার জায়গা তৈরি হয়। ছোটবেলায় বেশিরভাগই ক্ষণিকের ভাল লাগা মানে ইনফ্যাচুয়েশন যাকে বলে। কিন্তু একটা সময় আসে যখন সঠিক মানুষটাকে খুঁজে পাওয়া যায়। সেই সময় একটা সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমি কখনও কাউকে বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্কে যাইনি। কিন্তু কৌশানীর ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি অনুভব করেছি ওঁর সঙ্গে আমার সেই বিশেষ বন্ধনটা আছে। ওঁকে তাই সোজাসুজি বলেছিলাম যে কাউকে বিয়ে করলে সেটা তোমাকেই!'

২০২২ সালের জুলাই মাসে ৭ বছর সম্পূর্ণ হবে বনি সেনগুপ্ত ও কৌশানীর মুখোপাধ্যায়ের প্রেমপর্বের। আর বনির মতে এই 'শর্ট টার্ম' প্রেমের যুগে নিজেদের সম্পর্ক টিকে থাকার কারণ 'বন্ডিং'। সেই সঙ্গে নিজের মধ্যে বোঝাপড়া, ভরসা, বিশ্বাস তো আছেই। অভিনেতার অকপট জবাব, 'আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেখানে বহু লোক বহুভাবে সম্পর্কে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। সেটা আমাদের ক্ষেত্রে আরও একটা কঠিন পর্যায়। কিন্তু আমাদের মধ্যে সেই বাঁধন, সেই বিশ্বাসটা আছে যে বাইরের কেউ কিছু বললে সেটা মেনে নেওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলে নিই। নিজেরা একে অপরের কাছে পরিষ্কার থাকি।'

আরও পড়ুন: Ravi Shaw Exclusive: মাইনাস ৪-৫ ডিগ্রিতেও শান্তিতে শ্যুটিং করেছি: রবি

কৌশানীর কোন স্বভাবটা সবচেয়ে বেশি পছন্দ করেন বনি? 'কৌশানী খুব আপফ্রন্ট। ওর যা বলার মুখের ওপর বলে। এটা ওর প্লাস পয়েন্ট। কৌশানী পরিবার নিয়ে চলতে ভালবাসে খুব। অনেকেই হয়তো ওকে দেখে ভাবে অ্যাটিটিউড নিয়ে চলে, কিন্তু সেটুকু থাকা প্রয়োজন। এবং কৌশানী ভীষণ ভাল একজন মানুষ।'

তবে কি বিয়ের সানাই বাজল বলে? অভিনেতা বলেন, 'প্ল্যান করছি ২০২৩ সালের শেষের দিক। কোভিডের আবহে কম মানুষ নিমন্ত্রণ করে বিয়ে করতে চাই না। প্রচুর মানুষ আসবেন। মজা করে বিয়ে করব এটাই প্ল্যান।'

আপাতত আগামীকালের জন্য কৌশানীকে নিয়ে কী প্ল্যান করেছেন বনি? 'আমরা দু'জনেই এখন কড়া ডায়েটে আছি। ফলে বাইরে কোথাও একটা হয়তো থাকা হবে। লাঞ্চ-ডিনারে গেলেও স্ট্রিক্ট ডায়েট মেনে চলতে হবে। মাঝে হয়তো একটা একসঙ্গে সিনেমা দেখতে যেতে পারি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget