এক্সপ্লোর

BO Collection Controversy: বনি-প্রিয়ঙ্কার ছবির ব্যবসা নিয়ে 'ভুল' তথ্য প্রচারের বিস্ফোরক অভিযোগ, মুখ খুললেন প্রযোজক

Robin's Kitchen: বাপ্পার পরিচালনায় 'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুক্তি পেয়েছে 'রবিন্স কিচেন'। ডার্ক থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য ও সস্রীক গঙ্গোপাধ্যায়ও।

কলকাতা: ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত 'রবিন্স কিচেন' (Robin's Kitchen)। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে প্রথম সপ্তাহে প্রায় ৭ লক্ষ টাকার ওপরে ব্যবসা করেছে, তাও কেবল সিঙ্গল স্ক্রিনেই! কিন্তু ছবির ব্যবসা নিয়ে 'ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ প্রযোজক মুকেশ কুমার পাণ্ডের (Mukesh Pandey)। এবিপি লাইভকে কী জানালেন তিনি?

'ছবির ব্যবসা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে', অভিযোগ বনি-প্রিয়ঙ্কার ছবির প্রযোজকের

'রবিন্স কিচেন' ছবি মুক্তি পেয়েছে শহর ও শহরতলির একাধিক প্রেক্ষাগৃহে। প্রযোজকের দাবি, তাঁরা মাত্র দুই মাল্টিপ্লেক্সে স্থান পেয়েছে। মুকেশ কুমার পাণ্ডের দাবি, 'সকলেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলেন। কিন্তু আমাদের ছবির পাশে শুধুমাত্র সিঙ্গল স্ক্রিনই দাঁড়িয়েছে। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ৭-৮টা স্ক্রিন বেশি পেয়েছি। মোট ২৮টা স্ক্রিনে ছবি চলছে তার মধ্যে ২৬টাই সিঙ্গল স্ক্রিন। দর্শকও আসছেন। ভালবাসাও দিচ্ছেন। কিন্তু বাজারে এমন ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে যে বনি-প্রিয়ঙ্কার সিনেমা নাকি ২০০০ টাকার ব্যবসা করেছে। এই তথ্য সঠিক নয়। প্রথম সপ্তাহে সিঙ্গল স্ক্রিনে আমাদের ছবি ৭ লক্ষের ওপরে ব্যবসা করেছে। যদি শুধু মাল্টিপ্লেক্সের কথাও ধরি, সেখানেও ৩ হাজারের ওপরে ব্যবসা হয়েছে। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ালে আমাদের ক্ষতি হয়ে যাবে!'

কিন্তু কারা এমন তথ্য ছড়াচ্ছে? প্রযোজকের নিশানায় মূলত নানা ইউটিউবার। তাঁর দাবি, 'বিভিন্ন ইউটিউবাররা সঠিক তথ্য না জেনেই ব্যবসার পরিমাণ বলে দিচ্ছেন। বনি সেনগুপ্ত রয়েছেন মানেই যেন একটা নেতিবাচক ধারনা ছড়াতেই হবে! বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা সকলেই বলেন, দাঁড়ান না বিশেষ কেউ। আমি সিঙ্গল স্ক্রিনগুলোর কাছে, দর্শকের কাছে কৃতজ্ঞ। আমি চাই সকলের কাছে সঠিক তথ্যটা যাক।'

আরও পড়ুন: Tollygunge Studio: সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শ্যুটিং, সপ্তাহের শুরুতে টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা

প্রসঙ্গত, বাপ্পার পরিচালনায় 'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে পর্দায় মুক্তি পেয়েছে 'রবিন্স কিচেন'। ডার্ক থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য ও সস্রীক গঙ্গোপাধ্যায়ও। সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব চক্রবর্তী। ছবি প্রসঙ্গে পরিচালক বাপ্পা বলেছিলেন, 'আমি সবসময়ই একটু অন্যরকম, ভিন্ন ধারার কাজ করতে পছন্দ করি। সেক্ষেত্রে 'রবিন্স কিচেন'ও ব্যতিক্রম নয়। সাম্প্রতিককালে বাংলায় রোমাঞ্চ ভরা রোম্যান্স বোধহয় দর্শকের খুব একটা দেখা হয়নি। তাই এইরকম একটি গল্প লিখে ফেলা। বনি দা ও প্রিয়ঙ্কার দির সঙ্গে প্রথম কাজ, খুব ভাল অভিজ্ঞতা।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget