এক্সপ্লোর

Brahmastra Box Office Collection: দ্বিতীয় দিনে ১৫ শতাংশ আয় বৃদ্ধি, 'দর্শকের ভালবাসাই শ্রেষ্ঠ ব্রহ্মাস্ত্র', ধন্যবাদ অয়নের

Brahmastra Collection Day 2: প্রথম দিন 'ব্রহ্মাস্ত্র' হিন্দিতে ব্যবসা করে ৩১ কোটির ও  অন্যান্য ভাষায় ব্যবসা করেছিল ৪.৫ কোটি টাকার।

নয়াদিল্লি: বহুপ্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) অবশেষে মুক্তি পেয়েছে। অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। বিশাল বাজেটের এই ছবি কেমন ব্যবসা করল দ্বিতীয় দিনে (Second Day Box Office Collection)? প্রথম দিন বেশ সাফল্যের সঙ্গে উতরে গেছে 'ব্রহ্মাস্ত্র'। 

দ্বিতীয় দিনে 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন

প্রথম দিন বিশ্বজুড়ে বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র' ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার এই ছবির ব্যবসা বাড়ল ১৫ শতাংশ। আলিয়া, রণবীর ও অমিতাভ বচ্চনের এই ছবির হিন্দি সংস্করণ দ্বিতীয় দিনে ৩৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। দুই দিনে হিন্দি থেকেই মোট ৬৬.৫০ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। প্রথম দিন 'ব্রহ্মাস্ত্র' হিন্দিতে ব্যবসা করে ৩১ কোটির ও  অন্যান্য ভাষায় ব্যবসা করেছিল ৪.৫ কোটি টাকার। এই পরিমাণ ব্যবসা বক্স অফিস ইন্ডিয়ার মতে, অরিজিনাল হিন্দি ছবির ইতিহাসে নন-হলিডের দিনে সর্বোচ্চ।

ছবিতে নাগার্জুন, শাহরুখ খান ও মৌনি রায়কেও দেখা যাবে। পরিচালক অয়ন মুখোপাধ্যায় দ্বিতীয় দিনের শেষেও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির আয় নিয়ে। সেই পোস্ট অনুযায়ী, ছবিটি গোটা বিশ্বে ১৬০ কোটি টাকার ব্যবসা করেছে। ক্যাপশনে তিনি লেখেন, 'ব্রহ্মাস্ত্র ২ দিনের বক্স অফিস। এই পৃথিবীর ভালবাসার থেকে বড় কোনও ব্রহ্মাস্ত্র নেই। আমাদের প্রত্যেক দর্শককে ধন্যবাদ প্রেক্ষাগৃহে এই সপ্তাহান্তে ভালবাসা ও আলো ছড়িয়ে দেওয়ার জন্য।' তাঁর পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা উপচে পড়ে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

আরও পড়ুন: Swastika Birthday: অনস্ক্রিন স্ত্রী স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা, দিব্যজ্যোতি শেয়ার করলেন ছুটির ছবি

প্রথম দিনের শেষেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ব্যবসার পরিমাণ পোস্ট করে জানান তিনি। প্রসঙ্গত প্রায় ৫ বছর ধরে তৈরি এই ছবি মুক্তি পেয়েছে ৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget