এক্সপ্লোর

Brahmastra Trailer Out: অপেক্ষার অবসান! জল-আগুন-বায়ুর পৌরাণিক গল্প আধুনিক মোড়কে নিয়ে আসছে 'ব্রহ্মাস্ত্র'

Brahmastra Trailer: অয়ন মুখোপাধ্যায় এই ট্রেলার সম্পর্কে বলেন, 'নতুন সিনেমাটিক দুনিয়ার শুরু, 'অস্ত্রাভার্স' (Astraverse)।আমি বিশ্বাস করি যে ব্রহ্মাস্ত্র এমন একটি ছবি যা দেখে ভারতীয় দর্শক গর্ববোধ করবে।'

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmāstra)-র ট্রেলার। স্টার স্টুডিওজ, ধর্ম প্রোডাকশনস, প্রাইম ফোকাস ও স্টারলাইট পিকচার্স, ১৫ জুন, কথা মতো প্রকাশ্যে আনলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'-র (BRAHMĀSTRA PART ONE: SHIVA) ট্রেলার। 

প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র' ট্রেলার

২০২২ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ছবি। 'ব্রহ্মাস্ত্র' হল একটি নতুন মূল মহাবিশ্ব যা ভারতীয় ইতিহাস দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আধুনিক প্রেক্ষাপটে সেট করা হয়েছে। যেখানে কল্পনা, দুঃসাহসিকতা, ভাল বনাম মন্দ, প্রেম এবং আশার মহাকাব্যিক কাহিনি রয়েছে। সেই সঙ্গে দুর্দান্ত টেকনোলজির ব্যবহার তো রয়েইছে যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।

পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই ট্রেলার সম্পর্কে বলেন, 'নতুন সিনেমাটিক দুনিয়ার শুরু, 'অস্ত্রাভার্স' (Astraverse)। আমি বিশ্বাস করি যে ব্রহ্মাস্ত্র এমন একটি ছবি যা দেখে ভারতীয় দর্শক গর্ববোধ করবে। আমাদের গভীরে থাকা মূল স্পর্শ করে এই ছবি। আমাদের বিশাল সংস্কৃতিকে উদযাপন করে এই ছবি। একইসঙ্গে টেকনোলজি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়।'

 

এই ছবিটি ভারতের নিজস্ব এবং এই ছবিতে গোটা ভারতের একাধিক বড় তারকা একত্রে কাজ করেছেন। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি মোট পাঁচ ভাষায়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়। অমিতাভ বচ্চন, রণবীর কপূর, আলিয়া ভট্ট, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি রয়েছেন এই ছবিতে। 

আরও পড়ুন: The Broken News Review: প্রথম ওয়েব সিরিজে কতটা ছাপ ফেলতে পারলেন সোনালি বেন্দ্রে? পড়ুন 'দ্য ব্রোকেন নিউজ' রিভিউ

দক্ষিণের চারটি ভাষায় এই ছবি নিবেদন করতে চলেছেন তারকা পরিচালক এস এস রাজামৌলি। 'ব্রহ্মাস্ত্র' তিনটি ছবির সিরিজ। তার প্রথম অংশের ট্রেলার দেখা গেল। জল, আগুন, বায়ু, এই তিন প্রাকৃতিক অস্ত্র যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের রক্ষা করে চলেছে এবং তাঁদের দেবতা, ব্রহ্মাস্ত্র এখন জেগে উঠছেন। এরপর কী? সেই উত্তর মিলবে ছবিতে। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget