এক্সপ্লোর

'Hubba' Trailer Out: বড়পর্দায় 'হুব্বা'র অন্ধকার জগতের গল্প, পরিচালনায় ব্রাত্য বসু, প্রকাশ্যে ট্রেলার

'Hubba': মারপিট-খুন-রক্ত, বেপরোয়া গোলাগুলি, কুখ্যাত গ্যাংস্টারের 'রাজত্ব', আর তাকে ধরতে চাওয়া পুলিশ বাহিনী। 'হুব্বা'র ট্রেলারের পরতে পরতে অন্ধকার জগতের খুঁটিনাটি।

কলকাতা: মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'হুব্বা' ছবির ট্রেলার ('Hubba' Trailer out)। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর তরফে ডিজিটালি প্রকাশ করা হল এই ট্রেলার। ছবির পরিচালনায় নাট্যকার, পরিচালক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। বাংলার কুখ্যাত গ্যাংস্টার, হুব্বা শ্যামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে এই ছবিতে। মুখ্য চরিত্রে মোশারফ করিম (Mosharraf Karim)।

প্রকাশ্যে ব্রাত্য বসুর 'হুব্বা'র ট্রেলার

মারপিট-খুন-রক্ত, বেপরোয়া গোলাগুলি, কুখ্যাত গ্যাংস্টারের 'রাজত্ব', আর তাকে ধরতে চাওয়া পুলিশ বাহিনী। 'হুব্বা'র ট্রেলারের পরতে পরতে অন্ধকার জগতের খুঁটিনাটি। ভয়ানক ডন হুব্বা শ্যামলের (ছবিতে হুব্বা বিমল) ক্রিয়াকলাপের গল্প বলবে এই ছবি। যাকে সেই সময়ে অনেকেই হুগলি জেলার দাউদ ইব্রাহিম বলে সম্বোধন করতেন। টানটান উত্তেজনা পূর্ণ, গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন, এবং অপ্রত্যাশিত ট্যুইস্টে ভরপুর এই ছবির ট্রেলার। মোশারফ করিমের পাশাপাশি দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta)। সেই সঙ্গে অভিনয়ে রয়েছেন লোকনাথ দে, পৌলমী বসু ও অন্যান্যরা। 

 

এই ছবির ব্যাপারে পরিচালক ব্রাত্য বসু বলেন, 'ফ্রেন্ডস কমিউনিকেশন ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই প্রযোজনা সংস্থা বিষয়ভিত্তিক ছবি তৈরির সুনাম অর্জন করেছে ইন্ডাস্ট্রিতে। ফিরদাসৌল আমাকে কাজের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যা এই সময় দাঁড়িয়ে খুবই বিরল। মোশারফ সাংঘাতিক একজন অভিনেতা, এবং যে কোনও চরিত্রে সুন্দরভাবে মানিয়ে যান এবং আমার ছবির চরিত্রের জন্য ওঁকে ছাড়া আর কাউকে ভাবতেই পারতাম না। এই ছবির অপর গুরুত্বপূর্ণ বিষয় এর সংলাপ। বহুদিন পর বাংলা ছবিতে দুর্দান্ত সংলাপ শুনবেন দর্শক। বাকি ছবি দেখে দর্শক বলবেন।' 

আরও পড়ুন: New Film Announced: বাংলার হারিয়ে যাওয়া লোককথার 'দলিল' বড়পর্দায়, জুটিতে সৌরভ-শ্রীতমা, সঙ্গী খরাজ মুখোপাধ্যায়

প্রযোজনা সংস্থার তরফে ফিরদাসৌল হাসান বলেন, 'আমি বিশ্বাস করি ভাল সিনেমা বড়পর্দার জন্য তৈরি হয়, এবং আমার বেশিরভাগ ছবির ক্ষেত্রেই দর্শক আমাকে সঠিক প্রমাণ করেছেন। সেই বিশ্বাসে ভর করেই, আমরা দুর্দান্ত একটি গল্প বলতে চলেছি, একদম সত্য ঘটনা অবলম্বনে। 'ডিকশনারি'র মতো ব্রাত্য বসুর সঙ্গে 'হুব্বা' আমার দ্বিতীয় প্রজেক্ট এবং আমাকে বলতেই হবে তিনি আমার কাজ করা অন্যতম স্পর্শকাতর এবং গবেষণা করা পরিচালক। আশা করছি আমরা এমন কিছু দর্শকদের উপহার দিতে পারব যা সকলে উপভোগও করবেন ও মনেও রাখবেন। কমার্শিয়াল থ্রিলার ঘরানার 'হুব্বা' ছবির জন্য আমরা সকলেই উত্তেজিত।'

'হুব্বা' মুক্তি পাবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget