এক্সপ্লোর

New Film Announced: বাংলার হারিয়ে যাওয়া লোককথার 'দলিল' বড়পর্দায়, জুটিতে সৌরভ-শ্রীতমা, সঙ্গী খরাজ মুখোপাধ্যায়

'Nana Hey': বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা 'গম্ভীরা'। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার হিন্দুসমাজে। এই লোকশিল্পের কথাই উঠে আসবে ছবিতে।

কলকাতা: এবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস (Saurav Das) ও শ্রীতমা দে (Sritama Dey)। এদিন ঘোষণা করা হল 'নানা হে' (Nana hey) ছবির নাম। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরা হবে এই ছবিতে।

পর্দায় এবার সৌরভ-শ্রীতমা জুটি, ঘোষণা করা হল নাম

বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা 'গম্ভীরা'। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার হিন্দুসমাজে। গম্ভীরা নৃত্যটি মালদা জেলাজুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদার গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার৷ স্থানীয় সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশ বিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করেই মোজোটেল এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের নতুন সিনেমা 'নানা হে'র শ্যুটিং শুরু হল সম্প্রতি! 

ছবিতে অভিনয়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রহ্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্রকে। অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন এই গল্পের কাহিনিকার অঞ্জনাভ রায়, চিত্রনির্মাতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অঞ্জনাভ রায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। 

ছবিতে খরাজকে দেখা যাবে একজন গম্ভীরা শিল্পীর চরিত্রে। তাঁর দৃঢ় প্রতিজ্ঞা, তিনি ফরমায়েশ করা বানিজ্যিক গম্ভীরা করবেন না। ফলে খানিক স্বেচ্ছা নির্বাসনই নিয়ে নিজেকে গৃহবন্দি করে ফেলেছেন। তার কাছে হঠাৎই গম্ভীরার উপর গবেষণা মূলক কাজের জন্য মহানগর থেকে আসে এক মেয়ে। এই চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা দে। বাঘারুর সঙ্গে কথপোকথন করতে করতে সেও হারিয়ে যায় গম্ভীরার ইতিহাস এবং প্রান্তিক মানুষদের নানা অজানা শিল্প যাপনের মধ্যে। শুধু তাই নয়, এই শিল্প পুরোপুরি পাল্টে দেয় একজন আপাদমস্তক শহুরে ছেলেকে যে সভ্যতার উন্মাদনায় উন্মত্ত হওয়াকে জীবন বলে মনে করত। এই চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। একটা হারিয়ে যেতে বসা লোকশিল্প কীভাবে এই তিনজন মানুষের ব্যক্তিগত জীবন, তাদের জীবনের ওঠাপড়া, টানাপোড়েনের সঙ্গী হয়ে যায় সেই নিয়ে এই সিনেমা 'নানা হে'।

আরও পড়ুন: 'Salaar': অগ্রিম বুকিংয়েই ৪৮ কোটি আয় করল প্রভাসের 'সালার', জোর টক্কর দেবে 'ডাঙ্কি'কে?

প্রযোজক সংস্থা 'মোজোটেল এন্টারটেনমেন্টে'র কর্ণধার সুমনা কাঞ্জিলালের কথায়, 'এই সিনেমার সবচেয়ে বড় সম্পদ এর সঙ্গীত। প্রায় নয়টি গান রয়েছে যার মধ্যে বেশীরভাগই লোকসঙ্গীত। সঙ্গীত পরিচালনা করেছেন তীর্থ ভট্টাচার্য ও অঞ্জনাভ রায়। গান গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, দুর্নিবার সাহা, শ্রেয়া ভট্টা,চার্য অহেলি সরকার। 'নানা হে' শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা হারিয়ে যাওয়া লোককথার দলিল।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget