এক্সপ্লোর

'Hubba' Teaser Out: ব্রাত্য বসুর পরিচালনায় এবার পর্দায় গ্যাংস্টারের গল্প, প্রকাশ্যে মোশারফ করিম অভিনীত 'হুব্বা'র টিজার

New Movie Update: মোশারফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'হুব্বা'র টিজার মুক্তি পেল। নব্বইয়ের দশকের শেষের দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের কাহিনি বলবে এই ছবি।

কলকাতা: ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালনায় তৈরি 'হুব্বা'র টিজার ('Hubba' Teaser Out) এল প্রকাশ্যে। মোশারফ করিম (Mosharraf Karim), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), পৌলমী বসু অভিনীত এই ছবি নব্বইয়ের দশকের গ্যাংস্টারের (gangster) গল্প বলবে। 

প্রকাশ্যে 'হুব্বা' ছবির টিজার

মোশারফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'হুব্বা'র টিজার মুক্তি পেল। নব্বইয়ের দশকের শেষের দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের কাহিনি বলবে এই ছবি। হুব্বা শ্যামলের গল্প অবলম্বনেই চিত্রনাট্য লেখা হয়েছে। সমসাময়িক রাজনীতি, অপরাধ জগতের সঙ্গে কমেডির মোড়কও রয়েছে ব্রাত্য বসুর এই ছবিতে।

হুব্বা শ্যামল, ১৯৯০-এর সময়ে যাঁকে হুগলি অঞ্চলের দাউদ ইব্রাহিম বলা হত তাঁরই গল্প বলবে এই ছবি। সেই সময় হুব্বা শ্যামলের বিরুদ্ধে খুন, অপহরণ ও অস্ত্র এবং গোলাবারুদের চোরাকারবারির ৩০টি মামলা ছিল। তিন তিনবার তাঁকে গ্রেফতার করা হয় কিন্তু অবশেষে জামিনে মুক্তি হয় তার। ২০০৯ সালে, তিনি নির্দল প্রার্থী হিসাবে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। ২০১১ সালে, বৈদ্যবাটির কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Friends Communication (@friends_communication)

পরিচালক ব্রাত্য বসুর কথায়, 'আমার আসন্ন ছবি 'হুব্বা', থ্রিলার ও কমেডির মিশেল। অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা মোশারফ করিম। এই ছবির মাধ্যমে আমি বিশ্বায়নের যুগে রাজনীতির পরিবর্তনশীল গতিশীলতা এবং আন্ডারওয়ার্ল্ডকে অন্বেষণ করতে চেয়েছি।'

আরও পড়ুন: 'Gadar 2' BO Collection: বক্স অফিসে সানি দেওল 'ঝড়'! ২০২৩-এ প্রথম দিনের ব্যবসার নিরিখে দ্বিতীয় স্থানে 'গদর ২'

প্রযোজক ফিরদৌসল হাসানের কথায়, 'আমি বিশ্বাস করি ভাল ছবি বড়পর্দার জন্যই তৈরি হয়। আমার বেশিরভাগ ছবির দর্শক, বিশেষ করে 'অপরাজিত', আমাকে সঠিক প্রমাণ করেছেন। সেই বিশ্বাস রেখেই আমরা একজন মানুষের বাস্তব জীবনের উপর ভিত্তি করে একটি অসাধারণ গল্প উপস্থাপন করার চেষ্টা করছি। 'ডিকশনারি'র পর ব্রাত্য বসুর সঙ্গে 'হুব্বা' আমার দ্বিতীয় প্রজেক্ট, এবং আমি অবশ্যই বলতে চাই যে আমার কাজ করা পরিচালকদের মধ্যে ব্রাত্য বসু সবচেয়ে সংবেদনশীল এবং ভাল গবেষণা করা অন্যতম ব্যক্তি। আমি আশা করি আমরা আপনাদের এমন কিছু উপহার দিতে পারব যা সবাই উপভোগ করবেন এবং মনে রাখবেন। আমরা 'হুব্বা' নিয়ে খুবই উত্তেজিত কারণ এটি একটি বাণিজ্যিক থ্রিলার এবং এতে অনেক চমক থাকবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News: সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
Big Boss Bangla: 'মেয়ে কফি ভালবাসে, সেটা নিয়েও লড়াই করতে হচ্ছে', বিগ বস দেখে সোহিনীকে নিয়ে আবেগপ্রবণ মা নন্দিনী
'মেয়ে কফি ভালবাসে, সেটা নিয়েও লড়াই করতে হচ্ছে', বিগ বস দেখে সোহিনীকে নিয়ে আবেগপ্রবণ মা নন্দিনী
Anirban-Rudranil: 'সনাতনী' বিরোধিতা পেরিয়ে, পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল! কী বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়?
'সনাতনী' বিরোধিতা পেরিয়ে, পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল! কী বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়?
Kaushik Ganguly: কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু
কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget