এক্সপ্লোর

Bunty Aur Babli 2 Song: 'বান্টি অউর বাবলি ২' ছবির টাইটেল গানে প্রথম ছবিকে শ্রদ্ধা, নস্টালজিয়ায় ভাসলেন সিদ্ধান্ত

Bunty Aur Babli 2 Title Song: 'বান্টি অউর বাবলি ২' মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর। করোনার কারণে দীর্ঘদিন পরে মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণা হয়। এরপর যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই ছবির মুক্তির দিন ঘোষণা হয়।

নয়াদিল্লি: ২০০৫ সালে মুক্তি পায় অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় ছবি 'বান্টি অউর বাবলি'। এবার আসছে তার দ্বিতীয় পর্ব। স্বভাবতই এখন সকলের আলোচনাতেই উঠে আসছে 'বান্টি অউর বাবলি ২'-এর কথা। বরুণ বি শর্মার পরিচালনায় এই ছবিতে দেখা যাবে বাবলির চরিত্রে রয়েছেন রানি মুখোপাধ্যায়। তবে বদল ঘটেছে বাকি কাস্টে। রানির সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। সকলেই এই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। এরই মাঝে শোনা যাচ্ছে প্রথম ছবি 'বান্টি অউর বাবলি'-র প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে এই ছবির টাইটেল গান। 

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ মহাদেবন ও পঞ্জাবী র‍্যাপার বোহেমিয়া একসঙ্গে এই গানটি তৈরি করেছেন। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এই ব্যাপারে উচ্ছ্বসিত রানির বক্তব্য, 'যবে থেকে বান্টি অউর বাবলি ২ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে থেকে ওঁরা নিশ্চিত ছিলেন যে প্রথম ছবি থেকেই টাইটেল ট্র্যাক এখানে নেওয়া হবে। যদিও এই ছবি ফ্র্যাঞ্চাইজি নতুন রূপে আনছে। আসল গানটা প্রথম ছবির আত্মা ছিল।' একইসঙ্গে সেফ আলি খানের বক্তব্য, 'এই গানটি দুই বান্টি-বাবলি জুটিকেই সুন্দর করে ব্যাখ্যা করে।'

অন্যদিকে ছবির অপর অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, যিনি দ্বিতীয় ছবিতে নতুন বান্টি হচ্ছেন, তিনি বলেন, 'এই গানটা শুনে পরিবারের সঙ্গে ছবিটা দেখার সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে'। নস্টালজিক সিদ্ধান্ত চতুর্বেদী। 

আরও পড়ুন: Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের

'বান্টি অউর বাবলি ২' মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সেফ আলি খান (Saif Ali Khan), সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘ। সম্প্রতি 'বান্টি অউর বাবলি টু' ছবিরই প্রোমোশনের জন্য রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ এসেছিলেন সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়। সেখানেই রানি মুখোপাধ্যায়ের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির জনপ্রিয় ডায়লগকে মজার ছলে একেবারেই নিজের মতো করে বললেন রণবীর সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget