এক্সপ্লোর

'লকডাউন শেষ হলেই সবাই সব ভুলে যাবে, কিছুই বদলাবে না' মন্তব্য রণিত রায়ের

এখন মানুষ ঘরে বসে আছেন, আলসেমি কাটাতে এই অতিমারী নিয়ে বিভিন্ন জিনিস পড়ছেন। একবার পরিস্থিতির উন্নতি হলে, সবার ভয় কেটে গেলে, মানুষ আবার আগের মতোই জীবনযাপন শুরু করে দেবে। বদল আনার কথা ভাবতে বড়জোর মুষ্ঠিমেয় মানুষ!' বললেন অভিনেতা রণিত রায়

মুম্বই: 'এখন মানুষ ঘরে বসে আছেন, তাই আলসেমি কাটাতে এই অতিমারী নিয়ে বিভিন্ন জিনিস পড়ছেন।একবার পরিস্থিতির উন্নতি হলে, সবার ভয় কেটে গেলে, মানুষ আবার আগের মতোই জীবনযাপন শুরু করে দেবে। বদল আনার কথা ভাববে বড়জোর মুষ্ঠিমেয় কিছু মানুষ!' বললেন অভিনেতা রণিত রায়। করোনা আবহে লকডাউনে স্তব্ধ গোটা দেশ। একটি সাক্ষাৎকারে লকডাউন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রণিত বলেন, 'আমি লকডাউনে কী কী শিখলাম তাই নিয়ে কাব্য করব না। এখন আমরা সবাই পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছি। সবাই নিজেদের মতো করে চেষ্টা করছি পরিস্থিতিটাকে সামলে ওঠবার। এর আগেও স্প্যানিশ ফ্লু-র মতো মহামারী দেখেছে পৃথিবী। তবে এমন মানুষ খুবই কম আছেন যারা সেই মহামারী থেকে শিক্ষা নিয়েছেন এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকেও সেই শিক্ষা দিয়ে গেছেন। এছাড়াও ইবোলা বা সার্সের মতো মহামারী দেখেছে সবাই। এখন মানুষ বাধ্য হয়ে ঘরে বসে আছেন। আলসেমি কাটাতে এই অতিমারী নিয়ে বিভিন্ন জিনিস পড়ছেন, খবর দেখছেন, জ্ঞান আহরণ করছেন। একবার পরিস্থিতির উন্নতি হলে সবাই বাইরে যেতে পারবে। তখন সবাই যে যার কাজে চলে যাবেন। প্রায় সবাই এই অতিমারীর থেকে পাওয়া শিক্ষাগুলো ভুলে যাবে। কোভিড-১৯-এর শিক্ষা নিয়ে নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনবেন মুষ্ঠিমেয় কিছু মানুষ। এতে আমায় হতাশাবাদী বলতে পারেন, কিন্তু, আমি মনে করি লকডাউনের পরেও কোনও পরিবর্তন হবে না।' লকডাউনে বাকি সবার মতোই নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন রণিত। বলেন, 'শ্যুটিং ছাড়া বেশীরভাগ সময়ই বাড়ি থাকা অভ্যস আমার। তাই আমার মানিয়ে নিতে তেমন অসুবিধা হচ্ছে না। তবে ছেলেমেয়েরা এখনও মানিয়ে নিয়ে পারেনি এই লকডাউনের জীবনযাত্রা।' কেবল লকডাউনে নয়, শ্যুটিং না থাকলেই রোজ বই পড়ার অভ্যাস রণিতের। বই পড়া, শরীরচর্চা করে আর ইউটিউবে বিভিন্ন সাক্ষাৎকার দেখেই সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রণিত রায় ও তিশা চোপড়া অভিনীত ওয়েব সিরিজ। আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল থেকে নিয়মিত চলবে নতুন এই সিরিজ। সিরিজের গল্প মূলত ক্রাইম থ্রিলার । নিজের সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে রণিত রায় বলেন, সিরিজটি রহস্য রোমাঞ্চে মোড়া। গল্পে রয়েছে অনেক আকর্ষণীয় মোড়। তাই দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পাওয়ার আশা রাখছেন রণিত।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget