এক্সপ্লোর

Cannes 2023: সবুজ সাটিন ড্রেসে নজরকাড়া সানি, 'কান' থেকে প্রথম লুক শেয়ার অভিনেত্রীর

Sunny Leone: ইনস্টাগ্রামে এদিন খান তিনেক ছবি পোস্ট করেন অভিনেত্রী। ডিজাইনার মারিয়া কোখিয়ার তৈরি শ্যাওলা সবুজ রঙের 'ওয়ান শোল্ডার থাই হাই স্লিট' সাটিন ড্রেস পরেছিলেন তিনি।

নয়াদিল্লি: চলছে ২০২৩ সালের 'কান চলচ্চিত্র উৎসব' (Cannes Film Festival)। ইতিমধ্যেই একাধিক বলিউড তারকা পৌঁছে গিয়েছেন সেখানে। এবার ভারতের প্রতিনিধিত্ব করে সেখানে পৌঁছলেন অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)। ঝড় তুললেন রেড কার্পেটে (Red Carpet)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর প্রথম লুক। 

কানসে সানির প্রথম লুক

হঠাৎ দেখলে সবুজ মৎসকন্যা মনে হতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কানসে প্রথম লুক শেয়ার করলেন অভিনেত্রী সানি লিওনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার প্রদর্শনের জন্য ভারতের প্রতিনিধি হয়ে লাল গালিচায় হাঁটলেন সানি। আর প্রথম লুকের নজর কাড়লেন তিনি। তাঁর পোশাকে অটুট আত্মবিশ্বাসের ছটা। 

ইনস্টাগ্রামে এদিন খান তিনেক ছবি পোস্ট করেন অভিনেত্রী। ডিজাইনার মারিয়া কোখিয়ার তৈরি শ্যাওলা সবুজ রঙের 'ওয়ান শোল্ডার থাই হাই স্লিট' সাটিন ড্রেস পরেছিলেন তিনি। তাঁর শারীরিক গড়নে যে দুর্দান্ত মানিয়েছিল সে পোশাক, তা বলাই বাহুল্য। সঙ্গে দুই আঙুলে আংটি ও কানে স্টাড, পায়ে অ্যাঙ্কলেট। সঙ্গে খোলা চুল, হালকা অথচ ঝলমলে মেকআপ, যা কানসের গ্রীষ্মের জন্য একেবারে উপযুক্ত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

সানি লিওনির সিনেমা 'কেনেডি' (Kennedy) নির্বাচিত হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানীয় 'মিডনাইট স্ক্রিনিং'-এর (midnight screening) জন্য। এটিই একমাত্র ভারতীয় ছবি যা এই সম্মান পেল। 

আরও পড়ুন: Skin Care Tips: গরমকালেও রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা? কীভাবে মুক্তি পাবেন, রইল কিছু সমাধান

'কেনেডি' একটি ক্রাইম ড্রামা ঘরানার ছবি যেখানে অভিনেত্রী সানি লিওনিকে চার্লির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চার্লি, দুই ভিন্ন দুনিয়ার মাঝে জর্জরিত। একদিকে এমন এক জগৎ যেখানে সে নিজে থাকতে চায়, অন্যদিকে, অপর এক জগৎ যেখানে সে ফেঁসে যায়। এটি অনুরাগ কাশ্যপের প্রথম পরিচালিত ছবি যা 'কান'-এ নির্বাচিত হয়েছে। এবং এই ছবির জন্য বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করছেন সানি লিওনি। 

অন্যদিকে দিন দুই আগে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক নন্দিতা দাশ। সেখানে বিগত কিছু বছরে 'কান' উৎসবে তোলা তাঁর নিজের কিছু ছবি দেখা যায়। ক্যাপশনে লিখলেন, 'দুঃখের ব্যাপার এই বছর কানস মিস করছি। কখনও কখনও মানুষ ভুলে যান যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget