এক্সপ্লোর

Rahul Arunodoy Banerjee: তোমার দেওয়া আনন্দ আর রেখে যাওয়া ভালবাসার মাঝেই... রাহুলের মৃত্যুতে লিখলেন চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury Reaction: সোমবার বিকেলে রাহুলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ক্যাওড়াতলা মহাশ্মশানে।

কলকাতা: মাত্র ৪৩ বছর বয়সে খসে পড়েছে এক উজ্জ্বল তারা। শ্যুটিংয়ের ফাঁকে দীঘা নিকটবর্তী তালসারিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গোটা অভিনয় জগতে শোকের ছায়া। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, বিশ্বাসই হচ্ছে না কারও।

রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ ওপার বাংলাও। অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন রাহুলের স্মৃতিতে। মর্মাহত বাংলাদেশের আর এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। যিনি পশ্চিমবঙ্গেও একাধিক সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন। এখানেও তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী।

চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক স্টোরি) লিখেছেন, 'তোমার দেওয়া আনন্দ আর রেখে যাওয়া ভালবাসার মাঝেই তোমার স্মৃতি চিরকাল অম্লান থাকবে। তোমার অভাব টের পাব রাহুল।'

তালসারির সমুদ্রে রাহুলের অকাল মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। ইউনিটের সঙ্গে এতজন লোক, তাঁরা তখন কী করছিলেন?উদ্ধার করতে এত সময় লাগল কেন? শ্বেতাকে বাঁচানো গেলেও রাহুলকে কেন সময়ে উদ্ধার করা গেল না? পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, নাকি নেওয়াই হয়নি? পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা থাকলে, তাহলে কি এই ঘটনা ঘটত? রাহুলের অকাল মৃত্যু, দায় কে নেবে? যাঁরা দায়িত্বে ছিলেন? অভিনেতা-অভিনেত্রী সামনে এগিয়ে গেলে কেন বাধা দেওয়া হল না? নাকি এটাও শ্য়ুটিংয়ের একটা অংশ ছিল, যার জন্যেই তাঁরা এগিয়ে যাচ্ছিলেন? শ্য়ুটিংয়ের আয়োজনকারীরা কেন অনুমতি মেনে কাজ করেননি? মাঝেমধ্যেই অনুমতি ছাড়া শ্যুটিং, কেন আটকায় না ওড়িশা পুলিশ? যদিও কোনও প্রশ্নেরই এখনও সদুত্তর নেই।

সোমবার তমলুক হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, সম্ভবত ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকে যায়। ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুসের ভেতর অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে, বালি এবং নোনা জল। এখানেই শেষ নয়, রাহুলের খাদ্যনালির ভেতরেও মিলেছে বালি-নোনা জল। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে, ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন রাহুল। তাঁকে উদ্ধার করা যায়নি।

হাসপাতাল সূত্রে আরও জানা যাচ্ছে, রাহুলের শরীর থেকে সংগ্রহ করা হয়েছে ভিসেরা। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে, এটা জানার জন্যই মৃতের দেহ থেকে সংগ্রহ করা হয় ভিসেরা। তারপরে সেই ভিসেরা পাঠিয়ে দেওয়া হয় ফরেনসিক পরীক্ষার জন্য।

সোমবার বিকেলে রাহুলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ক্যাওড়াতলা মহাশ্মশানে।

সেরা শিরোনাম

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget