এক্সপ্লোর

Mrinal Sen's Biopic: মৃণাল সেনের বায়োপিকে নামভূমিকায় থাকছেন চঞ্চল, বর্ষশেষে বড় চমক সৃজিতের

Chancha in Mrinal Sen Biopic: সবার মনে প্রশ্ন ঘুরছিল কে অভিনয় করবেন নাম ভূমিকায় ? পরিচালক মৃণাল সেনের মৃত্যু বার্ষিকীতে অবশেষে সামনে এল নাম।

কলকাতা:  মৃণাল সেনের (Mrinal Sen)  চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) । বেশি দিন আগের কথা নয়। সালটা ২০১৮। ঠিক আজকের দিনেই এ শহর ছেড়ে চির ঘুমের দেশে পাড়ি দেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক মৃণাল সেন । আর তার মৃত্যু বার্ষিকীর দিনেই যাবতীয় জল্পনায় জল ঢেলে মন ছুঁয়ে গেলেন সৃজিত মুখোপাধ্যায়। বলাইবাহুল্য, এই গোটা মহানগরে মনের মণিকোঠায় কীভাবে বসবাস করেন মৃণাল সেন। আর এবার প্রয়াত পরিচালকের বায়োপিকে সোনার কাঠি ছোঁয়ালেন সৃজিত !

সৃজিত মানেই ফিউশন। আর যার অ্যাকিউরিসি লেভেল বেশ ভাল মতো জানা। কতটা হলুদ মেশালে স্বাদ যায় না, সেসব কথাই বরাবর জানান দিয়েছে তার আগের ছবিগুলি। অটোগ্রাফ হোক কিংবা চতুষ্কোণ, প্রতিটা ছবিই বরাবর এত নিখুঁত ডিটেলিংয়ের পথে হাঁটেন, সংলাপ, পিকচারাইজেশন, গানের লাইন, লিরিকের শব্দ নিয়েও তিনি বেজায় খুঁতখুঁতে ! স্বাভাবিক, তার ছবি দেখার অপেক্ষায় সবাই থাকে। একে তো বিষয়, তার উপর কাস্টিং। এতদিকে যার নজর, তিনি যখন মৃণাল সেনের বায়োপিকে হাত দিয়েছেন, তাই বারবার প্রশ্ন আসছিল কে ধরবেন 'পদাতিক'-র পতাকা ? অবশেষে এদিন সোশ্যালে শেয়ার করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আসলে সবার মনে প্রশ্ন ঘুরছিল কে অভিনয় করবেন নাম ভূমিকায় ? পরিচালক মৃণাল সেনের মৃত্যু বার্ষিকীতে অবশেষে সামনে এল নাম। তিনি আর কেউ নন, সবার 'মনের মানুষ' বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। 

আরও পড়ুন, 'বিস্ময়ের কিছু নেই', নাট্যকর্মীর হেনস্থাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া কৌশিক সেনের

 এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সালটা ২০১০ ।  সৃজিত ও চঞ্চলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর। ২০১০ সালের অক্টোবার মাসে ইণ্ডাস্ট্রিতে 'অটোগ্রাফ' দিয়ে ময়দানে নামলেন সৃজিত। আর সেই বছরের শেষেই ডিসেম্বরে গৌতম ঘোষ পরিচালিত ছবি 'মনের মানুষ' মুক্তি পেল। যেখানে এককথায় সবার নজর কাড়লেন চঞ্চল চৌধুরী। তারপর পেরিয়ে গিয়েছে আরও বছর দশেকের বেশি। পালে 'হাওয়া' লাগতেই এখন বাংলাদেশের পাশাপাশি বঙ্গেও নয়নের মণি চঞ্চল চৌধুরী। সৃজিত, মৃণাল সেনের জীবনধারা এবং তাঁর সময়কালকে তুলে ধরবেন এই বায়োপিকে। ছবিটি প্রযোজনা করছেন অনীক দত্ত-র অপরাজিত খ্যাত ফিরদৌসুল হাসান। যতোদূর শোনা যাচ্ছে, বর্ষবরণের পরেই জানুয়ারির মাঝামাঝি থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে।  তাহলে এবার বোধহয় শুধু সময়েরই অপেক্ষা! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget