এক্সপ্লোর

Stuntman Death: বিজয় সেতুপতির ছবির সেটে ২০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু স্টান্টম্যানের

Chennai: শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার স্টান্টম্যান। মৃত্যু হল এস সুরেশের। সূত্রের খবর, ২০ ফুট উঁচু থেকে নীচে পড়ে যান সুরেশ।

নয়াদিল্লি: দক্ষিণী সিনে দুনিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। তারকা অভিনেতা বিজয় সেতুপতির (Vijay Sethupathi) ছবির সেটে মৃত্যু হল স্টান্টম্যানের (Stuntman Death)। এস সুরেশ (S Suresh), স্টান্টম্যান হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে। শনিবার মৃত্যু হয় তাঁর। তামিল ছবি 'ভিডুথালাই'-এর (Viduthalai) শ্যুটিং চলাকালীন অঘটন ঘটে। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে।

শ্যুটিং সেটে অঘটনের শিকার স্টান্টম্যান, মৃত্যু

শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার স্টান্টম্যান। মৃত্যু হল এস সুরেশের। সূত্রের খবর, ২০ ফুট উঁচু থেকে নীচে পড়ে যান সুরেশ। স্টান্টের শ্যুট চলছিল, নিজেকে শক্ত করেই বেঁধে রেখেছিলেন দড়ি দিয়ে, কিন্তু তা ছিঁড়ে যেতেই অঘটন। পুলিশ মামলা দায়ের করে শুরু করেছে তদন্ত। ৫৪ বছর বয়সী ওই স্টান্টম্যানের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান।                                                            

সূত্রের খবর অনুযায়ী, দৃশ্যটির জন্য সুরেশ একটি ক্রেনের সঙ্গে নিজেকে একটি দড়িতে বেঁধেছিলেন। সেখান থেকে লাফ দিয়ে তাঁকে একটি অস্থায়ী সেতুতে ধসে পড়া ট্রেনের বগির ওপর পড়ে দৌড়তে হত। সুরেশ যখন লাফ দেয় তখন তাঁকে বেঁধে রাখা দড়িটি ছিঁড়ে যায় ও তিনি ২০ ফুট নীচে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি।                                          

প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, কমল হাসনের 'ইন্ডিয়ান ২' ছবির শ্যুটিং চলাকালীন তিন টেকনিশিয়নের ওপর ক্রেন পড়ে গিয়ে মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ছবির শ্যুটিং বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর এই সেপ্টেম্বরে সেই শ্যুটিং পুনরায় চালু হয়। এই ঘটনার প্রেক্ষিতে ছবির পরিচালক শঙ্কর ও 'লাইকা প্রোডাকশন'-এর তরফে মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। 

আরও পড়ুন: Jubin Nautiyal: সুস্থ হতে সাময়িক বিরতি, 'খুব শীঘ্রই দেখা হচ্ছে', সোশ্যাল পোস্টে বার্তা জুবিন নওটিয়ালের

'ভিডুথালাই' ছবির পরিচালক ভেটরিমারন। ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে সুরিকেও অভিনয়ে দেখা যাবে। এবারের দুর্ঘটনার পরে স্বাভাবিকভাবেই ফিল্ম সেটে স্টান্টম্যান ও টেকনিশিয়নদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget