এক্সপ্লোর

Chini 2: মৈনাক ফের বলবেন মা-মেয়ের সম্পর্কের গল্প, জুনে মুক্তি পাবে 'চিনি ২'

New Bengali Film Chini 2: 'চিনি' ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। তাঁর মায়ের সঙ্গে ভালবাসা-ঝগড়া-খুনসুটির সম্পর্কের গল্প

কলকাতা: ফের পর্দায় ফিরছে 'চিনি'-র গল্প। ২০২০ সালে মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পরিচালিত, মধুমিতা সরকার (Mdhumita Sarkar) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) অভিনীত ছবি 'চিনি'। এক মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। আর ফের, সেই মা-মেয়ের সম্পর্কের গল্পকেই পর্দায় ফিরিয়ে আনছেন মৈনাক। জুন মাসেই মুক্তি পাবে 'চিনি ২' (Chini 2)। 

আজ মুক্তি পেয়েছে চিনি ও মিষ্টির প্রথম লুক। মোশন পোস্টারে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে চিনি। ক্যাপশানে লেখা, 'এক নতুন রূপে, নতুন বন্ধনে, চিনি ও মিষ্টি ফিরছে আরও একবার!' সেইসঙ্গে জানানো হয়েছে, চলতি বছরের জুন মাসেই মুক্তি পাবে এই ছবি। 

'চিনি' ছবিতে মধুমিতার প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ দাস (Sourav Das)-কে। তবে এবার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-কে। মার্চ মাস এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছে। মূলত কলকাতাতেই হয়েছে শ্যুটিং। 

এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে চিনি। 

'চিনি' ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। তাঁর মায়ের সঙ্গে ভালবাসা-ঝগড়া-খুনসুটির সম্পর্কের গল্প। তবে নির্মাতাদের দাবি 'চিনি ২' আরও ভাল হবে, এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেবে। এই ছবিতে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে না মিষ্টি ও চিনিকে। বরং সম্পূর্ণ ভিন্ন মতে বিশ্বাসী, সম্পূর্ণ উল্টো দৃষ্টিকোণ সম্পন্ন দুই আলাদা চরিত্রে দেখা যাবে তাঁদের। যাঁরা দুটি আলাদা সামাজিক স্তর থেকে এসেছে এবং একমাত্র আবেগের সুতো দিয়ে একে অপরের সঙ্গে একাত্ম বোধ করবেন।

আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?

আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার' 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget