এক্সপ্লোর

Chiranjeet-Rukmini: পর্দায় বাবা-মেয়ের সমীকরণে চিরঞ্জিৎ-রুক্মিণী, শেষ হল অর্ণব মিদ্যার ছবির প্রথম শিডিউল

Chiranjeet Chakraborty and Rukmini Maitra: সেই সময়ে যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানে দুটি পায়ের ছাপ দেখা গিয়েছিল। একটি ছোট আরেকটি বড়

কলকাতা: শেষ হল অর্ণব মিদ্যা (Arnab Midya)-র নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র প্রথম শিডিউলের শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। তাঁর বিপরীতে বাবার চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে। প্রথমে প্রকাশ্যে এসেছিল এই ছবিতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। সেই সময়ে যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানে দুটি পায়ের ছাপ দেখা গিয়েছিল। একটি ছোট আরেকটি বড়। তখন মনে হয়েছিল, রুক্মিণীকে বোধহয় দেখা যাবে মায়ের চরিত্রে। কিন্তু পরের পোস্টার প্রকাশ্যে আসতেই বোঝা যায়, মা নয়, রুক্মিণীকে দেখা যাবে মেয়ের চরিত্রে। এর আগে 'চ্যাম্প' ছবিতে একসঙ্গে কাজ করেছেন রুক্মিণী ও চিরঞ্জিৎ। সেটিই ছিল রুক্মিণী প্রথম ছবি।  আর দীর্ঘ এতদিন পরে আবার এক ছবিতে, বাবা-মেয়ের চরিত্রে দেখা যাবে রুক্মিণী ও চিরঞ্জিৎ-কে। 

এই ছবি নিয়ে পরিচালক অর্ণব মিদ্যা বলছেন, 'এই গল্প এক চিরন্তন ভালবাসার গল্প। বাবা মেয়ের সম্পর্কের গল্প। আমার মনে হয়েছিল, এই দুটো চরিত্রে চিরঞ্জিৎবাবু আর রুক্মিণীর থেকে ভাল কেউ হতে পারেন না। চিরঞ্জিৎবাবুর অভিনয় ক্ষমতা নিয়ে আমার কিছুই বলার নেই। আর রুক্মিণীর মধ্যে আমি সেই অভিনয়ের খিদেটা দেখেছি। ও গত দেড় বছর থেকে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছে, চরিত্রটার সঙ্গেই থেকেছে।'

এই ছবি নিয়ে অর্ণব মিদ্যা আরও বলেছেন, 'অনেকেই মনে করেন, রুক্মিণী তারকা। কিন্তু কাজ না করলে বুঝতেই পারতাম না ও এত মাটির কাছাকাছি মানুষ। বারে বারে শট দিতে কোনও বিরক্তি নেই। সারাক্ষণ সেটে থাকা, এমনকি সেট তৈরি হওয়ার সময়ও ও এসে বসে থেকেছে। আত্মস্থ হতে চেয়েছে সেটের বাড়িটার সঙ্গে, চরিত্রের সঙ্গে। প্রথমদিনই ও যা পারফর্মম্যান্সটা দিল, আমি মুগ্ধ। আমি তো সবসময় সম্পর্ক নিয়ে গল্প বলতেই ভালবাসি। 'হাঁটি হাঁটি পা পা'-ও তেমনই একটা সম্পর্কের গল্প।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Vikram-Deblina: ত্রিকোণ প্রেমের গল্পে বাংলার সংস্কৃতির ছোঁয়া, তথাগতর 'রাস'-এ প্রথমবার জুটি বিক্রম-দেবলীনার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget