এক্সপ্লোর

'Chiro Sakha Hey' First Look: প্রকাশ্যে তনুশ্রী-ঈশানের প্রেমকাহিনি 'চিরসখা হে'-এর ফার্স্ট লুক

'Chiro Sakha Hey' First Look: আগেই ছবির নাম ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার 'চিরসখা হে...' ছবির পোস্টার এল প্রকাশ্যে। 

কলকাতা: প্রকাশ্যে এল অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় (Argha Deep Chatterjee) পরিচালিত ছবি 'চিরসখা হে'-র (Chiro Sakha Hey) প্রথম লুক পোস্টার (First Look)। এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার (Tnushree Chakraborty and Ishan Mazumder)। 'চিরসখা হে' ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty) ও বরুণ চন্দকে (Barun Chanda)। ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায় (Aveek Ray & Sujoyneel Bondyopadhyay)। সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্য ঋত।

আগেই ছবির নাম ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার সেই ছবির পোস্টার এল প্রকাশ্যে। 


Chiro Sakha Hey' First Look: প্রকাশ্যে তনুশ্রী-ঈশানের প্রেমকাহিনি 'চিরসখা হে'-এর ফার্স্ট লুক

ছবিতে ঈশান এক বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোট বেলায় নিজের বাবাকে হারিয়েছে সে। ছবির গল্প অনুযায়ী বছর দু'য়েক হল জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়েছে। পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাঁদের আদিবাড়ি। তার জেঠু শিবাশিষ পেশায় উকিল। ঈশান পেশায় ফ্রিল্যান্স চিত্রগ্রাহক। একইসঙ্গে ছবিও সে বেশ ভালই আঁকতে পারে।

আরও পড়ুন: New Bengali Movie: টলিউডে নতুন জুটি পার্নো-সোমরাজ, সামাজিক বার্তা নিয়ে আসছেন পরিচালক

অপর দিকে, তিলোত্তমার স্বামী মারা গেছেন বছর সাতেক আগে। শুধু তাই নয়, তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য। সময়ের কাছে প্রায় হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে, আচমকাই একদিন মিঠে রোদের মতন উপস্থিত হয় ঈশান। একতরফা ভালবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে? এই প্রশ্নেরই উত্তর মিলবে 'চিরসখা হে' ছবিতে।

অন্যদিকে, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বন্ধুত্বের ছবি 'আবার বছর কুড়ি পরে'। সেই ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী। এছাড়া মুক্তি পাবে তাঁর আরও এক ছবি 'গু কাকু, দ্য পটি আঙ্কল' (Guu Kaku, The Poty Uncle)।

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget