এক্সপ্লোর

Samay Raina: এক সপ্তাহে ২ বার, সময় রায়নাকে ফের সমন, চারদিনের মধ্যে হাজিরার নির্দেশ

Samay Raina: আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সময় রায়না। ১৭ মার্চ দেশে ফেরার কথা তাঁর। এদিকে মুম্বই পুলিশ তাঁকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দিতে বলেছে। তাহলে কি মার্কিন সফর বাতিল করতে হবে তাঁকে?

Samay Raina: বিতর্ক পিছু ছাড়ছে না সময় রায়নার। কমেডিয়ান এবং ইউটিউবার সময় রায়নাকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে মহারাষ্ট্রের সাইবার সেল। একই সপ্তাহে এই নিয়ে দু'বার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। সময় রায়নার ইউটিউব শো India's Got Latent- এ গিয়ে বিতর্কিত এবং অশালীন মন্তব্য করেছেন আরেক ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সেই প্রসঙ্গেই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে সময় রায়নাকে। তবে সময় জানিয়েছেন আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। সেখানে শো রয়েছে তাঁর। ১৭ মার্চ দেশে ফিরবেন তিনি। মহারাষ্ট্রের সাইবার সেলের সমনের জবাব দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছেন কমেডিয়ান। শোনা যাচ্ছে, মুম্বই পুলিশের তরফে সময় রায়নাকে চারদিনের মধ্যে (১৭ ফেব্রুয়ারি) হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে এও শোনা গিয়েছে, রণবীর এলাহাবাদিয়া, যিনি বিয়ারবাইসেপস নামেও পরিচিত, তাঁকেও দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ। 

ইতিমধ্যেই সময় রায়না ইউটিউব থেকে তাঁর শো India's Got Latent- এর সমস্ত ভিডিও সরিয়ে দিয়েছেন। সেই কথা এক্স মাধ্যমে জানিয়েওছেন তিনি। এই গোটা বিতর্কে রণবীর এলাহাবাদিয়া আগেই ক্ষমা চেয়েছেন। এক্স মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে কথা বলেছেন তা বলা ঠিক হয়নি। তবে বিতর্ক তাতে একটুও কমেনি। বরং ক্রমশ রোষ বেড়েছে রণবীর এবং সময়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার খুইয়েছেন বিয়ারবাইসেপস। সময় রায়নার বেশ কিছু শো বাতিল হয়েছে। তার পাশাপাশি বাড়ছে আইনি জটিলতাও। 

কমেডিয়ান সময় রায়না ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? 

সোশ্যাল মিডিয়া ওই ইউটিউব শো- এর এই ক্লিপিং ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তারপরেই শুরু হয় নিন্দার ঝড়। রণবীরের সমালোচনা করেছেন নেটিজেনদের প্রায় সকলেই। কীভাবে বিয়ারবাইসেপস প্রকাশ্যে এ হেন অশালীন মন্তব্য করলেন, তাই নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে। এই শো ব্যান করার দাবিও জানিয়েছেন নেটিজেনরা। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget