এক্সপ্লোর

Sonu Sood on Coronavirus: কোভিড আক্রান্তদের সৎকার হোক বিনামূল্যে, সরকারের কাছে আবেদন সোনুর

প্রথমে অনাথ শিশুদের শিক্ষা, আর এবার করোনায় মৃত রোগীদের সৎকার। সরকারের কাছে ফের মানবিক আবেদন সোনু সুদের। করোনাকালে 'মসিহা' তিনি। মানুষের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তিনি। সাধারণ মানুষের দুরাবস্থার কথা তাই বার বার উঠে আসছে সোনুর মুখে। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়ে করোনা রোগীর মৃতদেহ সৎকারের দায়িত্ব সরকারকে নেওয়ার আর্জি জানান অভিনেতা। 

মুম্বই: প্রথমে অনাথ শিশুদের শিক্ষা, আর এবার করোনায় মৃত রোগীদের সৎকার। সরকারের কাছে ফের মানবিক আবেদন সোনু সুদের। করোনাকালে 'মসিহা' তিনি। মানুষের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তিনি। সাধারণ মানুষের দুরাবস্থার কথা তাই বার বার উঠে আসছে সোনুর মুখে। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়ে করোনা রোগীর মৃতদেহ সৎকারের দায়িত্ব সরকারকে নেওয়ার আর্জি জানান অভিনেতা। 

তিনি করোনাকালের 'মসিহা'। সোনু সুদ। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকেই কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ... মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এটি ভিডিও শেয়ার করে সেখানে সোনু বলেছিলেন, ' আমি আজ সরকার ও যাঁরা সাহায্য করতে এগিয়ে আসতে চান এমন মানুষদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমরা দেখেছি, করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন। কেউ মা কে হারিয়েছে, কেউ বাবা কে। কেউ আবার উভয়কেই। এদের মধ্যে কারও বয়স ৮, কারও ১২ বা তারও কম। আমার বার বার মনে হয় এই সমস্ত শিশুদের ভবিষ্যতের কী হবে? আমার মনে হয়, এমন একটি নিয়ম হওয়া উচিত যাতে এই সমস্ত শিশুদের পড়াশোনা নিখরচায় হয়। সরকারি, বেসরকারি যে যেই বিদ্যালয়েই পড়ুক না কেন তাঁদের পড়াশোনা নিখরচায় হোক। এমনকি মেডিক্যাল থেকে শুরু করে তাদের ক্ষেত্রে যে কোনও ক্ষেত্রেই শিক্ষায় অর্থ খরচ হওয়া উচিত নয়।'

আর এবার সেই একই সুরে আরও একটি মানবিক আবেদন রাখলেন সোনু। ভিডিও শেয়ার করে তিনি জানালেন, গতকাল রাতে এক মূমূর্ষূ ব্যক্তির অক্সিজেন ও বেডের ব্যবস্থা করে দিয়েছিল তাঁর টিম। এরপর চিকিৎসার অবনতি হলে তার জন্য ব্যবস্থা করা হয় ভেন্টিলেশনেরও। কিন্তু শেষরক্ষা হয়নি। ভোর রাতের দিকে মারা যান ওই ব্যক্তি। পরিবারের কাছে তাঁকে সৎকার করার জন্যও পর্যাপ্ত অর্থ ছিল না। সেই ব্যবস্থাও করে সোনু সুদের টিম। ভিডিওতে সোনু বলছেন, 'রোজ প্রায় গড়ে সাড়ে তিনশো জন মানুষকে হারিয়ে ফেলছি আমরা। আমি সমস্ত সরকারের কাছে হাত জোড় করে আবেদন করছি, এই পরিস্থিতিতে অন্তত শেষকৃত্যের টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হোক। এতে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁরা অন্তত শান্তিতে শেষ বিদায়টুকু জানাতে পারবেন। সেইসময় টাকার কথা ভাবতে হবে না।' শ্মশান বা কবরস্থানে জায়গার অপ্রতুলতার কথাও ভিডিওর মধ্যে তুলে ধরেন সোনু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget