এক্সপ্লোর

Mimi Chakraborty on Coronavirus: বেড, অক্সিজেন বা ওষুধ পাচ্ছেন না? সাহায্য করতে প্রস্তুত মিমি

শুক্রবার সন্ধ্যায় এই হেল্পলাইনের উদ্বোধন করেন মিমি।

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় তারকারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কেউ অতিমারি পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্য করছেন, কেউ বা আবার মাস্ক-স্যানিটাইজার বিলি করছেন এলাকায়। এবার করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। করোনা আক্রান্তরা হাসপাতালে বেড না পেলে, কিংবা অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ জোগাড় করতে না পারলে এই হেল্পলাইনে ফোন করলে মিমির টিম থেকে সাহায্য করা হবে।

শুক্রবার সন্ধ্যায় এই হেল্পলাইনের উদ্বোধন করেন মিমি। তিনি বলছেন, 'এটা হল আমাদের হেল্পলাইন নম্বর। আজ থেকে শুরু করছি। অক্সিজেন, বেড বা ওষুধ, যে কোনও প্রয়োজনে ফোন করুন আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের পাশে আছি।' পাশাপাশি করোনা পরিস্থিতির মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। মিমি বলেছেন, 'সকলে মিলে লড়াই করব। ঐক্যবদ্ধ রয়েছি। সকলকে ধন্যবাদ। সব সময় মাস্ক পরুন।' মিমির অফিস থেকে জানানো হয়েছে, আপাতত যাদবপুর লোকসভা এলাকার বাসিন্দারাই এই হেল্পলাইনে ফোন করলে সাহায্য পাবেন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। উদ্বেগজনক পরিস্থিতি বাংলাতেও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজার ৪১১। শুধু কলকাতাতেই একদিনে ২৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ৩৯২৪। উত্তর ২৪ পরগনায় একদিনে ২০ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ৩৯৩২ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ৯৭৩ জন। হুগলিতে একদিনে ১৪ জনের মৃত্যু, সংক্রমিত ৮৮২ জন। দার্জিলিঙে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমিতের সংখ্যা ৪০০।

আক্রান্তরা অনেকেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। অনেকে হাসপাতালে বেড পাচ্ছেন না। অক্সিজেনের জন্য বাংলা-সহ গোটা দেশে হাহাকার। যাদবপুর এলাকার ছবিটা বদলাতে উদ্যোগী হলেন মিমি। জীবনদায়ী অক্সিজেন বা ওষধু জোগাড় করে দেওয়ার কাজ করবে তৃণমূল কংগ্রেসের সাংসদের টিম। সাহায্যের জন্য ফোন করতে হবে হেল্পলাইনে।

গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ভয়ঙ্কর থেকে ভয়াবহ হয়ে উঠছে মারণ করোনা ভাইরাস। পরিস্থিতিতে লাগাম টানতে শুক্রবার সন্ধে থেকে আংশিক লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত শপিং কমপ্লেক্স, মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ, বার। বন্ধ থাকবে স্পোর্টস কমপ্লেক্স, জিম , সুইমিং পুল। সকাল-বিকেল নির্দিষ্ট সময় খোলা থাকবে বাজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget