এক্সপ্লোর

Rupam Islam on coronavirus: কোভিড আক্রান্তদের বাড়িতে খাবার, ওষুধ পৌঁছে দিচ্ছে টিম রূপম ইসলাম

করোনা আবহে ক্রমশই খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কলকাতা থেকে শুরু করে শহরতলি, সর্বত্রই হাহাকার বেড, অক্সিজেনের। এছাড়াও রয়েছে অন্যান্য সমস্যা। অনেক সময়ই করোনা আক্রান্তরা পাচ্ছেন না সঠিক খাবার, ওষুধ। এই পরিস্থিতিতে সাহায্য়ের হাত বাড়ালেন রূপম ইসলাম, ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’ সদস্যরা।

কলকাতা: করোনা আবহে ক্রমশই খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কলকাতা থেকে শুরু করে শহরতলি, সর্বত্রই হাহাকার বেড, অক্সিজেনের। এছাড়াও রয়েছে অন্যান্য সমস্যা। অনেক সময়ই করোনা আক্রান্তরা পাচ্ছেন না সঠিক খাবার, ওষুধ। এই পরিস্থিতিতে সাহায্য়ের হাত বাড়ালেন রূপম ইসলাম, ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’ সদস্যরা।

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রূপম। সেখানে লেখা আছে, 'কোভিড আক্রান্ত বা বাড়ির অন্যান্য সমস্যার কারণে যাঁরা ওষুধপত্র, বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরা। তাঁরা আপনার জন্য জিনিস কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।' কেবল কলকাতা নয়, কলকাতার বাইরেও খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে টিম রূপম ইসলাম।

এই উদ্যোগের নেপথ্যে কী রয়েছে, জানালেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত। এবিপি লাইভকে তিনি বললেন, 'সম্প্রতি আমার এক বন্ধুর পরিবার করোনা আক্রান্ত হয়েছিল। সেই সময় তাঁদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিল আমাদের ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’-এর ছেলেমেয়েরা। তখনই বুঝতে পারি এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি মানুষের পাশে দাঁড়ানো। মাথায় আসে, এই সাহায্যটাকে যদি বৃহত্তর স্বার্থে কাজে লাগানো যায়।' রূপসা যোগ করেন, 'এই পরিস্থিতিতে খুব জরুরি বেড আর অক্সিজেন। কিন্তু আমরা সরাসরি সেই ব্যবস্থাটা করতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রচুর নম্বর শেয়ার হচ্ছে। কিন্তু অনেকসময়ই সেখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা তাই একটা ফরম্যাট করে দিয়েছি। প্রয়োজনীয় তথ্য আমাদের জানালে আমরাই ফোনে যোগাযোগ করে ব্যবস্থা করছি। একটা হোয়াটঅ্য়াপ গ্রুপ খোলা হয়েছে। সেখানে মানুষের দেওয়া তথ্য শেয়ার করে আমরা জেনে নিচ্ছি ওই এলাকায় আমাদের কোন প্রতিনিধি রয়েছেন।' আজই বাঁকুড়া ও বারাসাতের দুটি কোভিড আক্রান্ত পরিবারের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে পেরেছেন রূপমরা। 

করোনা পরিস্থিতিতে চলছে নির্বাচন। কিছুদিন আগেই শো বন্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন রূপম। রূপসা বলছেন, 'ফসিসল শেষ অন গ্রাউন্ড শো করেছে ৭ মার্চ ২০২০। তারপরে আর কোনও শো হয়নি। আমরা যেভাবে শো করি সেটা স্বল্পসংখ্যক দর্শক নিয়ে করা মুশকিল। আর মঞ্চে হয়ত আমরা সুরক্ষাবিধি মানব কিন্তু দর্শকদের মধ্যে দূরত্ব বজায় রাখাটা কঠিন। আমার মনে হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।'

আপাতত করোনার বিরুদ্ধে যুদ্ধেই তাই সামিল টিম রূপম।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget