এক্সপ্লোর

Debasree Roy: রসায়ন পড়াতে ওয়েব সিরিজে পা রাখছেন দেবশ্রী, সৌরভের কাঁধে জোড়া দায়িত্ব

Debasree Roy in Web Series: বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কামব্যাক করেছিলেন দেবশ্রী। তাঁর ধারাবাহিক 'সর্বজয়া' প্রশংসিত হয়েছিল। এবার ওয়েব সিরিজে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দেবশ্রীকে

কলকাতা: খুব পছন্দের বিষয় কেমিস্ট্রি বা রসায়ন। সেই বিষয়কেই যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে? মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবে সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে বড় চমক এই সিরিজের কাস্টিং। সৌরভের এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)। 

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কামব্যাক করেছিলেন দেবশ্রী। তাঁর ধারাবাহিক 'সর্বজয়া' প্রশংসিত হয়েছিল তবে খুব দীর্ঘদিন চলেনি। এবার ওয়েব সিরিজে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দেবশ্রীকে। রাজনীতিতে যোগ দেওয়ার পরে এমনিতেই কাজ কমিয়ে দিয়েছিলেন দেবশ্রী। এরপরে রাজনীতির থেকে দূরে সরে এলেও খুব বেছে কাজ করেন তিনি। আর এবার, মধ্যবয়সী এক ইউটিউব ভ্লগারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই অভিনেত্রীর লুক টেস্ট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতাতেই হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং। 

একটি নয়, আরও একটি দায়িত্ব রয়েছে সৌরভের কাঁধে। গতবছর তাঁর ওয়েব সিরিজ 'রাজনীতি' (Rajneeti) বেশ প্রশংসিত হয়েছিল দর্শকদের মধ্যে। থ্রিলার এই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Bandyopadhy)। এই সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়ের দ্বৈত চরিত্রে অভিনয় দেখা যাবে সেই আঁচ আগেই পাওয়া গিয়েছিল। এই সিরিজে রহস্যের সমাধান হবে নাকি আরও জাল বিস্তার করবে সেই উত্তর দেবে সময়। 

শুধু হরর সিরিজ নয়, এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। 

অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব সিরিজ বুনছেন ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Saurav Das), অর্পণ ঘোষাল (Arpan Ghosal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-কে নিয়ে। নতুন এই ওয়েব সিরিজটির নাম অন্তরমহল (Antormahal)। এক অন্তঃসত্তা নারীকে নিয়ে এই গল্প। সম্পর্ক, দোষারোপ আর দুই নারীকে নিয়ে এই গল্প। 

আরও পড়ুন: Chiranjit-Parambrata: ওয়েব সিরিজে চিরঞ্জিত, ভাদুড়ি মশাইকে নিয়ে মাইথোলজিক্যাল হরর গল্প বলবেন পরমব্রত

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget