এক্সপ্লোর

Chiranjit-Parambrata: ওয়েব সিরিজে চিরঞ্জিত, ভাদুড়ি মশাইকে নিয়ে মাইথোলজিক্যাল হরর গল্প বলবেন পরমব্রত

Chiranjeet Chakraborty: শুধু হরর সিরিজ নয়, এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় পরিচালিত 'পরিণীতা'

কলকাতা: এবার ওয়েব সিরিজে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty), পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 'হইচই' (Hoichoi)-এর নতুন সিজনে একগুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা হতে চলেছে। এরমধ্যে যেমন রয়েছে কিছু নতুন ওয়েব সিরিজ, আবার রয়েছে কিছু ওয়েব সিরিজের বহু প্রতিক্ষীত পরবর্তী সিজনও। 

কাস্টিংয়ের ক্ষেত্রে বেশ অনেকগুলো চমক রয়েছে সিজন জুড়ে। এরমধ্যে অন্যতম হল নতুন এই ওয়েব সিরিজ পর্ণশবরীর সাপ (Parnashavarir
Shaap)। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)। পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ওয়েব সিরিজে তুলে ধরা হবে একটি মাইথোলজিক্যাল হরর গল্প। ভাদুড়ি মশাই চরিত্রকে সার্থকভাবে চিরঞ্জিত ফুটিয়ে তুলবেন বলেই আশা পরিচালকের। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। 

শুধু হরর সিরিজ নয়, এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। 

অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব সিরিজ বুনছেন ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Saurav Das), অর্পণ ঘোষাল (Arpan Ghosal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-কে নিয়ে। নতুন এই ওয়েব সিরিজটির নাম অন্তরমহল (Antormahal)। এক অন্তঃসত্তা নারীকে নিয়ে এই গল্প। সম্পর্ক, দোষারোপ আর দুই নারীকে নিয়ে এই গল্প। 

প্রিয়ঙ্কা সরকারকে (Priyanka Sarkar)-কে নিয়ে নতুন এই ওয়েব সিরিজের গল্প তৈরি করেছেন অদিতি রায় (Aditi Roy)। সিরিজের নাম লজ্জ (Lojja)। হইচই-এ বিভিন্ন সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়। 'লজ্জা'-এমনই একটি গল্পকে তুলে ধরবে যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যের তিক্ততাকে তুলে ধরা হবে। শুধু তিক্ততাই নয়, মৌখিকভাবে হেয় করাও যে অপরাধ, সেই ধারণাই তুলে ধরা হবে এই সিরিজের মাধ্যমে। মুখ্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। 

আরও পড়ুন: Gadar 2 crosses Pathaan's box office collection: ইতিহাস গড়ল সানি দেওলের ছবি, ভারতের বক্সঅফিসে 'পাঠান'কে ছাপিয়ে গেল 'গদর ২'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget