এক্সপ্লোর

New Movie Update: বিনোদন দুনিয়ায় বয়কট ট্রেন্ড! সেই গল্পই নিজের প্রথম ছবিতে ফুটিয়ে তুলবেন সব্যসাচী

'Boycott' Update: এর আগে 'তোতা কাহিনী' নামক ধারাবাহিক ও 'যোগসূত্র', 'দ্য ফ্রুট অফ এভিল' ওয়েব সিরিজে সহ পরিচালনার দায়িত্ব সামলেছেন সব্যসাচী। 'বয়কট' তাঁর স্বাধীন পরিচালনায় প্রথম ফিচার ছবি। 

কলকাতা: সহ পরিচালনার আসন ছেড়ে এবার সম্পূর্ণ ছবি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সব্যসাচী হালদার (Sabyasachi Halder)। ছবির নাম 'বয়কট' (Boycott)। প্রকাশ্যে এল প্রথম পোস্টারও। এর আগে ধারাবাহিক ও ওয়েব সিরিজে সহ পরিচালনার দায়িত্ব সামলেছেন সব্যসাচী।

'বয়কট' ছবির গল্প সংক্ষেপে

অভীক এক বিখ্যাত চিত্রনাট্যকারের ছেলে। সেই কারণে কলকাতার এক বিখ্যাত ফিল্ম ইনস্টিটিউটের এক উজ্জ্বল ছাত্র হওয়া সত্ত্বেও কাজ পেতে অসুবিধা হয় তাঁর। সম্প্রতি কোনও এক ঘটনায় নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণ নিয়ে বেশ চর্চা হয়। সেই বিতর্ক খুব স্বাভাবিকভাবেই প্রভাব ফেলে অভীকের জীবনেও। প্রায় সমস্ত জায়গা থেকেই তার নাম বাতিল হয়ে যায় কারণ তার বাবা বিখ্যাত। 

কিন্তু অভীকও একজন পরিচালক হয়ে উঠতে চায়। শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ছাত্র হওয়া সত্ত্বেও বাস্তব যে বড়ই জটিল। এই ব্যাপারটা বেশ টের পায় সে। ইন্ডাস্ট্রিতে একটা কাজের সুযোগের আশায় প্রযোজকদের দ্বারে দ্বারে ঘোরার সময়েই বাস্তব বুঝতে পারে সে। তবে হাল ছাড়ার পাত্র নয় সে। 

এমন সময়ে এক বিখ্যাত অভিনেতা প্রযোজকের সুনজরে পড়ে সে। সেই প্রযোজক অভীককে দিয়ে ছবি করাতে চায়। একদিনে স্বপ্ন সার্থক হতে শুরু করে অভীকের। তাঁর ছোটবেলার প্রিয় বন্ধু আবার ক্যামেরা নিয়ে পড়াশোনা করেছে। সে একজন আলোকচিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। ছোটখাটো কিছু কাজ করলেও বড় ব্রেক পায়নি এখনও। এবার একটা বড় ছবির কাজ পেয়ে বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করে সে। কিন্তু সেখানেও শুরু হয় সমস্যা। তারা বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। রীতিমতো জীবন নিয়ে টানাটানি শুরু হয়। পরিচালত অভীক কি পারবে নিজেকে ও নিজের প্রাণের সিনেমাকে এই বিতর্ক থেকে বাঁচাতে?

আরও পড়ুন: 'Double XL': বড়পর্দায় জোড়া ধামাকা, সোনাক্ষী-হুমার 'ডবল এক্সএল' ছবির মুক্তির তারিখ ঘোষণা

কী বলছেন পরিচালক?

পরিচালক সব্যসাচী হালদারের কথায়, 'বয়কট এই মুহূর্তে ভারতজুড়ে ট্রেন্ডিং। কখনও কোনও সেলিব্রিটিকে বয়কট করা হচ্ছে তো কোথাও কোনও সিনেমা বয়কট করা হচ্ছে। স্টার-কিড বা স্বজনপ্রীতি বিতর্কের শেষ নেই। এই বিষয়ে প্রত্যেকের নিজস্ব মতামত আছে। কেউ বলে ভাল, কেউ বলে খারাপ। এই বাস্তব প্রেক্ষাপট নিয়েই আমার ছবি 'বয়কট'-এর গল্প। এই চলচ্চিত্রটি চলচ্চিত্রের গল্প বলবে। মহামারী চলাকালীন আমরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। মানুষ পছন্দ করুন বা না করুন তার উপর ভিত্তি করে যখন একটি সিনেমা বয়কট করা হয়, তখন পুরো কাস্ট, ক্রু এবং প্রযোজকের অর্থ সেই সঙ্গে কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যায়। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক হতে পারে, তবে এতে বাস্তব সত্যের অনেক রূপক রয়েছে। এই গল্পটি সেই সাধারণ মানুষদের নিয়ে যাঁরা তাঁদের পুরো জীবন সিনেমার জন্য উৎসর্গ করেছে।'

এর আগে 'তোতা কাহিনী' নামক ধারাবাহিক ও 'যোগসূত্র', 'দ্য ফ্রুট অফ এভিল' ওয়েব সিরিজে সহ পরিচালনার দায়িত্ব সামলেছেন সব্যসাচী। 'বয়কট' তাঁর স্বাধীন পরিচালনায় প্রথম ফিচার ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget