এক্সপ্লোর

Deepika and Ranveer: দীপাবলিতে মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন রণবীর দীপিকা, কার মতো দেখতে হল একরত্তিকে?

Deepika and Ranveer's Child First Photo: সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, 'দুয়া পাড়ুকোন সিংহ। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর।' 

কলকাতা: দীপাবলিতের প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহের (Ranveer Singh)-এর কন্যার প্রথম ছবি ও নাম। সদ্যই মা হয়েছেন দীপিকা। তবে এতদিন তাঁরা প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি ও নাম। আজ প্রথমবার প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। তবে মুখের নয়, কেবল দুটি কচি কচি পায়ের। লাল মলমলের বাঁধনি কাপড়ের ওপর শুয়ে রয়েছে জড়ির কাজ করা পাজামা পড়া দুটি পা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, 'দুয়া পাড়ুকোন সিংহ। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।' 

মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছে, দিপীকা তাঁর কন্যার জন্য কোনও ন্যানি রাখেননি। নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। সন্তানকে নিয়ে ঘরে আসার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা। সেখানে লেখা ছিল, 'খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।' বোঝাই যাচ্ছে, দীপিকা নিজের হাতেই সন্তানের সমস্ত কাজ করছেন। 

অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেও শ্যুটিং করছেন দীপিকা। সেই সময়ে অন্তঃসত্ত্বা অবস্থাতেও শ্যুটিং করার জন্য তাঁকে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল। অনেকে আবার মনে করেছিলেন, সারোগেসি পদ্ধতিতে সন্তান পৃথিবীতে আসতে চলেছে দীপিকার। তবে সেই সমস্ত কথায় কান দেননি অভিনেত্রী। প্রথমবার তাঁর বেবিবাম্প প্রকাশ্যে আসে নির্বাচনের দিন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাদা পোশাকে নির্বাচন কেন্দ্রে উপস্থিত হন দীপিকা। আর সেখানেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর বেবিবাম্প। এরপরে অবশ্য তাঁর বেবিবাম্প নিয়ে রাখঢাক করেননি দীপিকা। তিনি রণবীরের সঙ্গে একটি ফটোশ্যুটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায়। এরপরে দীপিকা ও রণবীর মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন। এর কিছুদিন পরেই দীপিকার কোলে আসে ছোট্ট দুয়া।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

আরও পড়ুন: Sabyasachi-Kinjal: অসুস্থতা কাটিয়ে উঠে 'দেবী চৌধুরানী'-র শ্যুটিং শেষ করলেন সব্যসাচী, শ্যুটিংয়ে ফিরলেন কিঞ্জলও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget