এক্সপ্লোর
দেখুন: যখন আলোকচিত্রীকে দীপিকা পাড়ুকোন বললেন, ‘আযা, বৈঠ যা’
ছবি তুলতে তুলতে একেবারে তাঁর গাড়ির কাছে চলে এসেছিলেন এক আলোকচিত্রী। আর তা দেখে মজা করার লোভ সামলাতে পারলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

মুম্বই: ছবি তুলতে তুলতে একেবারে তাঁর গাড়ির কাছে চলে এসেছিলেন এক আলোকচিত্রী। আর তা দেখে মজা করার লোভ সামলাতে পারলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুখে হাসি এনে ওই আলোকচিত্রীকে বললেন, ‘আযা, বৈঠ যা’ (এসো, বসে পড়)। মুম্বইয়ে বিমানবন্দর থেকে দীপিকার বেরিয়ে আসার সময় ওই ঘটনা ঘটে। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে হাসিখুশি মেজাজেই ছিলেন তিনি। এরইমধ্যে এক আলোকচিত্রী তাঁর গাড়ির সামনে চলে আসেন। আর এরপরই রসিকতার ছলে ওই মন্তব্য করেন অভিনেত্রী। অভিনেত্রীর এই কৌতুকপ্রিয় মনোভাব সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে।
অনুরাগীরা তাঁর রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বলেছেন, স্বামী রণবীর সিংহর প্রভাব পড়েছে তাঁর ওপর।View this post on Instagram#deepikapadukone invites us for a drive ❤❤❤❤????. #airportdiaries #viralbhayani @viralbhayani
আরও পড়ুন
























