এক্সপ্লোর

Deepika Padukone: '৮ ঘণ্টা কাজের দাবি কি আমার একার? অনেক নায়ক তো...', অবশেষে মুখ খুলে বিস্ফোরক দীপিকা পাড়ুকোন

Deepika Padukone News: দীপিকা বলেন, 'আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করি। তবে এখন সময় এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু নিয়ম-রীতিকে সংস্কৃতিতে পরিণত করার।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে মুখ খুললেন।
  • তিনি জানান, অনেক নায়কও ৮ ঘণ্টার বেশি কাজ করেন না।
  • সন্তানের সঙ্গে সময় কাটাতে 'কল্কি ২' সিনেমা ছেড়েছেন তিনি।
  • প্রযোজনা সংস্থার দাবি না মানায় ছবি থেকে সরে আসেন।

কলকাতা: তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বলিউডে, এমনকি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও! শোনা গিয়েছে, এই ঘটনার জন্য নাকি নায়িকার হাতছাড়া হয়েছে বড় সিনেমাও! আর এবার, প্রথম একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শোনা যায়, সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandeep Reddy Vanga)-র নতুন সিনেমা 'স্পিরিট' এবং নাগ অশ্বিনের সিনেমা 'কল্কি ২'-সিনেমা দুটি নাকি হাতছাড়া হয়েছে দীপিকার। সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমাটি হাতছাড়া হওয়ার কারণ নাকি দীপিকার শিফটের দাবি! দীপিকা জানিয়েছেন, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এছাড়াও নাকি একাধিক দাবি জানিয়েছিলেন দীপিকা যা সন্দীপ রেড্ডি বঙ্গার 'অতিরিক্ত' বলে মনে হয়েছে। সেই কারণেই, সিনেমার নায়িকা বদল। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন দীপিকা। 

অভিনেত্রী সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনিই যে প্রথম ৮ ঘণ্টা শিফটের দাবি করেছেন, এমনটা নয়। দীপিকার দাবি, এমন অনেক নায়ক রয়েছেন, যাঁরা দিনে ৮ ঘণ্টার বেশি কখনোই কাজ করেন না। শুধু তাই নয়, তাঁরা নাকি সপ্তাহে কাজ করেন মাত্র ৫ দিন। শনি ও রবিবার কাজ করেন না সেই সব নায়কেরা, ছুটিতে থাকেন। দীপিকা জানিয়েছেন, তিনি সেই সমস্ত নায়কের নাম প্রকাশ্যে বলতে চান না, তবে সেই সমস্ত নায়কেরা যে ৮ ঘণ্টা কাজ করেন, তা কখনও শিরোনামে আসে না। তিনি একজন মহিলা হয়ে ৮ ঘণ্টা কাজের দাবি জানিয়েছেন বলেই নাকি এত তোলপাড়। 

দীপিকা বলেন, 'আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করি। তবে এখন সময় এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু নিয়ম-রীতিকে সংস্কৃতিতে পরিণত করার।' এদিন, 'কল্কি' সিনেমা থেকে বেরিয়ে যাওয়া নিয়েও মুখ খোলেন দীপিকা। তিনি জানিয়েছেন, মেয়ে দুয়ার সঙ্গে বেশি সময় কাটাবেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, দীপিকা এও বলেছেন, তিনি পরিচালক ও প্রযোজনা সংস্থার কাছে কিছু দাবি দাওয়া রেখেছিলেন। সেগুলি মানা হয়নি বলেই ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। 

অন্যদিকে, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দীপিকা আর 'কল্কি ২'-এর অংশ নন। যদিও অনেকেই মনে করেছিলেন যে, দীপিকা এই ছবির এমনই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যে, তাঁকে ছাড়া এই সিনেমার দ্বিতীয় ভাগ হওয়া অসম্ভব! দুয়ার জন্মের পরে, দীপিকা কাজ থেকে বিরতি নিতে চাওয়ায়, এই সিনেমার দ্বিতীয় ভাগের শ্যুটিং ও পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অবেশেষে, এই সিনেমার আর অংশই হচ্ছেন না দীপিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget