এক্সপ্লোর

Deepika FIFA World Cup: প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের উপর থেকে পর্দা সরালেন দীপিকা

Deepika Padukone in FIFA World Cup: ইতিহাস গড়লেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের উপর থেকে পর্দা সরালেন বলিউড ডিভা।

দোহা: ইতিহাস গড়লেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের উপর থেকে পর্দা সরালেন বলিউড ডিভা। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।ফিফা বিশ্বকাপ ফাইনালের দিন বড় ভূমিকা নেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করলেন তিনি।

প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করলেন দীপিকা

সাদা শার্টের সঙ্গে ব্রাউন ওভারকোর্ট পরে একগাল হাসি নিয়ে  বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেন দীপিকা পাড়ুকোন।ফিফা বিশ্বকাপ ২০২২-র ট্রফির প্রথম ঝলক দেখা গেল দীপিকা পাড়ুকোন-র হাত ধরেই।  আচমকাই ক্যামেরায় স্বপ্নের সেই কাপের পাশে দেখা মিলল 'পাঠান' অভিনেত্রীর।  আর্জেন্তিনা ও ফ্রান্সের মহাযুদ্ধের আগে, ফিফা বিশ্বকাপ ২০২২-র ট্রফির পাশে দাঁড়িয়ে দীপিকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল সেই ছবি। আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হতেই সোশ্যালে শুভেচ্ছার বন্যা।  ভারতীয় ক্রীড়া জগত তো বটেই, পাশাপাশি রাজনৈতিক জগত-সহ সিনে নক্ষত্ররা অভিনন্দন জানালেন আর্জেন্তিনাকে। উল্লেখ্য, রবিবার মধ্যরাতে অনেকেই খেলা শেষে আনন্দে রাস্তায় বেরিয়েছেন। জাঁকিয়ে শীতকে বুড়ো আঙুল জানিয়েই আতসবাজি ফাটিয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে দীপিকার বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা, উচ্ছ্বাসে ভেসেছে বলিউড ডিভার ভক্তরা। নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, 'এই ম্যাচ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টেই ভাল খেলেছে ওরা। আর্জেন্তিনা ও মেসির লক্ষ লক্ষ ভারতীয় সমর্থক এই অসাধারণ জয়ে উৎসব করছেন'।

আরও পড়ুন, মোদি-সচিন-শাহরুখ, মেসিদের জয়ে উচ্ছ্বসিত ভারতের রাজনীতি থেকে বিনোদন জগত

উচ্ছ্বাসে ফেটে পড়ল টলি-বলি

 অপরদিকে, গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপকে যখন প্রথমবার চুম্বন করলেন লিওনেল মেসি (Lionel Messi), তখন এই ভারতের মাটিতে বসে, বাংলায়, টিভির পর্দার দিকে তাকিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অনেকেরই। শুধু আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের জন্য নয়, লিওনেস মেসির জন্য। যে মানুষটার সঙ্গে হাজার হাজার মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, তার হাতে বিশ্বকাপ দেখে আবেগ সামলাতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিউড তারকারাও। মেসির হাতে আঁকা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)  মেসির বিশ্বকাপে প্রথম চুম্বনের ছবি শেয়ার করে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) লিখেছেন, 'সেরা হামি'।

 

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget