এক্সপ্লোর

Fifa World Cup 2022: মোদি-সচিন-শাহরুখ, মেসিদের জয়ে উচ্ছ্বসিত ভারতের রাজনীতি থেকে বিনোদন জগত

Lionel Messi: সচিন তেন্ডুলকর থেকে শুরু করে নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রীড়া ও রাজনৈতিক জগতের নক্ষত্ররা অভিনন্দন জানালেন আর্জেন্তিনাকে।

দোহা: লুসেইল স্টেডিয়ামে লিওনেল মেসির স্বপ্নপূরণ। আর্জেন্তিনা (Argentina) চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস। অভিনন্দন বার্তার ঝড়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রীড়া ও রাজনৈতিক জগতের নক্ষত্ররা অভিনন্দন জানালেন আর্জেন্তিনাকে।

নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, 'এই ম্যাচ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টেই ভাল খেলেছে ওরা। আর্জেন্তিনা ও মেসির লক্ষ লক্ষ ভারতীয় সমর্থক এই অসাধারণ জয়ে উৎসব করছেন'।

সচিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'লিও মেসির জন্য বিশ্বকাপ জেতা আর্জেন্তিনাকে অভিনন্দন। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিল, তারপর দুরন্ত প্রত্যাবর্তন। বিশেষভাবে বলব এমিলিয়ানো মার্তিনেজের কথা। অতিরিক্ত সময়ের শেষ দিকে দুরন্তভাবে গোল বাঁচালেন। তখনও মনে হয়েছিল আর্জেন্তিনা বিশ্বকাপ জিতবে'।
 

ক্রিকেটার শুভমন গিলের ট্যুইট, 'মেসিই সর্বকালের সেরা। কুর্নিশ'।
 

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন, 'আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানাই'।
 

শাহরুখ খান ট্যুইটারে লিখেছেন, 'সর্বকালের অন্যতম সেরা ফাইনাল দেখলাম। আমার মনে আছে ছোট একটা টিভিতে মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখতাম। এখন সন্তানদের সঙ্গে দেখলাম। প্রতিভা, পরিশ্রম আর স্বপ্ন দেখায় বিশ্বাস তৈরি করার জন্য মেসিকে ধন্যবাদ'।
 

মাঠে গিয়ে খেলা দেখেছেন রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেন, 'অবিশ্বাস্য। মেসি ও এমবাপের লড়াই অনবদ্য'।
 

প্রীতি জিন্টার ট্যুইট, 'অসাধারণ খেলা হল। অবিশ্বাস্য ফাইনাল। মেসি, তোমার জন্য এই কাপটা চেয়েছিলাম। দারুণ খেলেছো আর্জেন্তিনা, ফ্রান্সের কপাল খারাপ'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget