এক্সপ্লোর

Deepika Padukone: কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?

Deepika Padukone News: মেয়ে দুয়ার জন্মের পরে কাজ শুরু করলেও সিনেমার শ্যুটিং শুরু করেননি দীপিকা, জানা গিয়েছিল এমনটাই

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সন্তানকে সময় দিতে একের পর এক বড় ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা।
  • মা হওয়ার পর মেয়েকে বড় করার জন্য বিরতি নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।
  • সম্প্রতি ফের মা হওয়ার খবর জানালেন, যা নিয়ে কেরিয়ারে প্রশ্ন।
  • গুঞ্জন, 'ককটেল'-এর সিক্যুয়েলে দেখা যেতে পারে দীপিকাকে আবার।

কলকাতা: একের পর এক বড় ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রথমত,মা হওয়ার পরে তিনি চেয়েছিলেন, সন্তানকে সময় দিকে। একমাত্র মেয়ে দুয়াকে সময় দিতে চেয়েছিলেন তিনি। দীপিকা যে অন্তঃসত্ত্বা, সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পরেও, কাজ বন্ধ করেননি দীপিকা, তিনি শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন। তবে মেয়ে জন্মের পরে, কাজ থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, দীপিকা চান না, মেয়ে অন্য কারও কাছে বড় হোক। সেই কারণে মেয়ের সমস্ত কাজ নিজে হাতে করতে চান দীপিকা। 

রুপোলি পর্দা থেকে দূরে দীপিকা

আর এরপরেই একের পর এক ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। প্রথমত তিনি অনির্দিষ্টকালের জন্য কিছুটা বিরতি নেন রূপোলি পর্দা থেকে। বেশ কিছু সিনেমার সিক্যুয়ালে থাকার কথা ছিল তাঁর। তার মধ্যে অন্যতম হল, 'কল্কি' (Kalki)। এই সিনেমার সিক্যুয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা ছিল দীপিকার। কিন্তু অভিনেত্রী অনির্দিষ্টকালের জন্য সিনেমা থেকে সরে আসার কারণেই, বাধ্য হয়ে সিনেমার গল্প কিছুটা বদলে ফেলে, ফের কাজ শুরু করেন নির্মাতার। 'কল্কি' ছাড়াও, দীপিকার হাত থেকে বেরিয়ে যায় একাধিক সিনেমা। তাঁর ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে বলিউডে বিতর্কের ঝড় ও উঠেছিল। 

ফের 'ভিরোনিকা' দীপিকা?

তবে সদ্যই দীপিকা জানিয়েছেন, তিনি ফের মা হতে চলেছেন। মেয়ে দুয়ার জন্মের পরে কাজ শুরু করলেও সিনেমার শ্যুটিং শুরু করেননি দীপিকা, জানা গিয়েছিল এমনটাই। তবে এর মধ্যে ফের তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দীপিকার কেরিয়ারে ফেরা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই মনে করছেন, দীপিকাকে কি তাহলে এরপরে দীর্ঘদিন আর সেটা যাবে না সিনেমার পর্দায়? প্রথম সারির অভিনেত্রীর এভাবে পর্দা থেকে দূরে সরে যাওয়া নিয়ে চিন্তান্তিত তাঁর অনুরাগীরাও। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, দীপিকাকে নাকি 'ভিরোনিকা'-র চরিত্রে ফের দেখা যেতে চলেছে? 

ইতিমধ্যেই শ্যুটিং সেরে ফেলেছেন?

সম্প্রতি এই গুঞ্জন প্রকাশ্যে এসেছে বলিউডে। কিছুদিন আগেই দীপিকাকে দেখা গিয়েছিল, ম্যাডক ফিল্মসের অফিসে। ২০১২ সালে 'ককটেল' সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা, ভালবাসাও পেয়েছিলেন। এই ছবিতে অভিনয় করেছিলেন, ডায়ানা পেন্টি (Daina Penty) ও সেফ আলি খান (Saif Ali Khan)। 'ককটেল'-এর সিক্যুয়াল আসতে চলেছে, এই খবর জানা গিয়েছিল অনেক আগেই। জুন মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটি। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্যই নাকি শ্যুটিং করে ফেলেছেন দীপিকা। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বড়পর্দায় দেখা যেতে চলেছে দীপিকাকে। তবে এই খবরে এখনও আনুষ্ঠানিক কোনও সিলমোহর পাওয়া যায়নি।

আরও পড়ুন: Raj-Shubhasree: সক্রিয় রাজনীতিতে থাকতে নারাজ, কিন্তু রাজের সমর্থনে রবিবাসরীয় ভোটপ্রচারে এলেন শুভশ্রী!

 

সেরা শিরোনাম

Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget