এক্সপ্লোর

Deepika-Ranveer: সাদাকালো ছবি হয়েও প্রচণ্ডভাবে 'রঙিন'! দীপিকা-রণবীরের 'প্রেগন্যান্সি শ্যুট' ভাইরাল

Deepika Padukone: সোমবার একসঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গুচ্ছ ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। প্রত্যেক ছবির প্রত্যেক ঝলকে যেন ভালবাসা, সঙ্গে থাকা, পাশে থাকার আবেগ চুঁইয়ে পড়ছে।

মুম্বই: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। সেপ্টেম্বর (September) অর্থাৎ চলতি মাসেই সন্তানের জন্ম দেবেন পর্দার 'মস্তানি'। বাবা হবেন রণবীর সিংহ (Ranveer Singh)। অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর গতকাল, অর্থাৎ সোমবার, হঠাৎই গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় তাঁদের 'প্রেগন্যান্সি ফটোশ্যুট'-এর (Pregnancy Photoshoot) ছবিতে। যাঁরা এতদিন তাঁর গর্ভাবস্থা নিয়ে নানা মন্তব্য করছিলেন, কটাক্ষ ছুড়ছিলেন, তাঁদের মুখ যেন এক লহমায় বন্ধ করিয়ে দিলেন নায়িকা, তাঁর চোখ ধাঁধানো ছবি পোস্ট করে।

রণবীর-দীপিকার 'মেটার্নিটি শ্যুট', ভাইরাল গর্ভবতী নায়িকার ছবি

সোমবার একসঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গুচ্ছ ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। প্রত্যেক ছবির প্রত্যেক ঝলকে যেন ভালবাসা, সঙ্গে থাকা, পাশে থাকার আবেগ চুঁইয়ে পড়ছে। তাঁদের হাসি, উচ্ছ্বাস, প্রত্যেক অভিব্যক্তিতে মনের আনন্দ স্পষ্ট। সারি সারি ছবির প্রত্যেকটি সাদা-কালোয় পোস্ট করলেও প্রচণ্ডভাবে রঙিন সবকটা ছবি। ক্যাপশনে রইল কেবল কিছু 'ইমোজি'। 

রণবীর ও দীপিকা ছবিগুলি পোস্ট করতেই ভালবাসা ও শুভেচ্ছায় ভাসালেন তাঁদের সহকর্মীরাই। অনুরাগীরা তো বটেই। অদিতি রাও হায়দরি, হোমি আদাজানিয়া, আনাইতা শ্রফ, রুবিনা দিলায়েক, প্রিয়ঙ্কা চোপড়া, মৌনী রায়, নীতি মোহন, অর্জুন বিজলানি, বিপাশা বসু, অর্জুন কপূর, মালাইকা অরোরা, অনুরাগ কাশ্যপ থেকে ওরি, একতা কপূর, দিশা পরমার, ভূমি পেডনেকর, জ্যাকলিন ফার্নান্ডেজ, গওহর খান... নাম বলতে শুরু করলে শেষ হওয়া কঠিন, ঠিক যেমন অফুরান শুভেচ্ছাবার্তা, তেমনই অমলিন দম্পতির মুখের চওড়া হাসি। গত ১৯ ঘণ্টায় ইনস্টাগ্রামে এই পোস্টের লাইক সংখ্যা ছাড়িয়েছে ৫২ লক্ষ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

আরও পড়ুন: Chandan Sen: আরজি কর কাণ্ডের প্রতিবাদ! সরকারের 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরাতে চান নাট্যকার চন্দন সেন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সন্তানের আগমনের কথা ঘোষণা করেন তারকা দম্পতি। সেই পোস্টেই লিখেছিলেন যে সেপ্টেম্বরে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হবে। তবে এরপরে একাধিকবার দীপিকাকে জনসমক্ষে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা গেলে কটাক্ষের শিকার হতে হয়েছে। কেন? তাঁর একাধিক ছবি ভাইরাল হলে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে তাঁর 'বেবি বাম্প' কেন দেখা যাচ্ছে না? আবার অনেকেই বলে বসেন, বেবি বাম্পই তো নেই, তাহলে 'অন্তঃসত্ত্বা মহিলাদের মতো হাঁটার কী প্রয়োজন'? প্রবল কটাক্ষ, কুমন্তব্যের শিকার হন নায়িকা। তবে কখনওই মেজাজ হারাননি পর্দার 'পিকু'। বরং এদিনের ছবি সেই সমস্ত ট্রোলারদের সপাট জবাব, এমনই মত অনুরাগীদের একাংশের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget