এক্সপ্লোর

Deepika Padukone Hollywood Film: হলিউডে দ্বিতীয় ছবির ঘোষণা বলি তারকা দীপিকা পাড়ুকোনের

Deepika Padukone Hollywood Film: ২০১৭ সালে প্রথম হলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। এবার দ্বিতীয় ছবির ঘোষণা করলেন তিনি। প্রযোজনার দায়িত্বেও থাকছে তাঁর সংস্থা 'কা প্রোডাকশনস'।

নয়াদিল্লি: ফের হলিউডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সই করলেন তাঁর দ্বিতীয় হলিউড (Hollywood) ছবি। জানা গেছে, এই নতুন ছবিটি ভিন্ন সংস্কৃতির দুই মানুষের প্রেমের গল্প (cross-cultural rom-com) নিয়ে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোনের 'কা প্রোডাকশনস' (Ka Productions)। আন্তর্জাতিক সিনে দুনিয়ায় ২০১৭ সালে 'ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ' (xXx: The Return of Xander Cage) ছবি দিয়ে পা রাখেন দীপিকা। এসটিএক্স ফিল্মসের (STXFilms) সঙ্গে তাঁর এই দ্বিতীয় ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। দীপিকা জানান, 'কা প্রোডাকশনস তৈরি হয়েছিল বিশ্বব্যাপী আবেদন সহ উদ্দেশ্যমূলক বিষয় উৎপাদন করার লক্ষ্যে। এসটিএক্স ফিল্মস এবং টেম্পল হিল প্রোডাকশনসের (Temple Hill Productions) সঙ্গে মিলিত উদ্যোগে কাজ করতে আমি বেশ উৎসাহী।'

'দীপিকা ভারতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক তারকা হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। তিনি প্রতিভাবান, সেই সঙ্গে তাঁর ব্যক্তিত্বও অসাধারণ,' জানাচ্ছেন এসটিএক্স ফিল্মসের চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন। 

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আন্তর্জাতিক পোর্টালের খবরের স্ক্রিনশট পোস্ট করেন। আপাতত যা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

অন্যদিকে বলিউডেও একাধিক কাজ রয়েছে দীপিকা পাড়ুকোনের হাতে। স্বামী রণবীর সিংহের সঙ্গে '৮৩' ছবিতে দেখা যাবে তাঁকে। সেই সঙ্গে শাহরুখ খানের বিপরীতে 'পাঠান' ছবিতেও দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত শাহরুখ খানের ছবি 'ওম শান্তি ওম' দিয়েই বলিউডে পা রাখেন তিনি। 

সেরা শিরোনাম

Bigg Boss: বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget