এক্সপ্লোর

Dev: কোথায় তারকা দ্যুতি? মাঠে বসে জমিয়ে দুুপুরের খাওয়া খাচ্ছেন দেব!

Dev and Raghu Dakat: সোশ্যাল মিডিয়ায় আজ দেব দুটি ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, বড় হাঁড়িতে রান্না হয়েছে ইউনিটের সবার

কলকাতা: এই ছবি তাঁদের স্বপ্নের প্রোজেক্ট। দীর্ঘদিনের অপেক্ষা এই প্রোজেক্টের জন্য। অবশেষে শ্যুটিং ফ্লোরে গিয়েছে 'রঘু ডাকাত' (Raghu Dakat)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির প্রথম শিডিউল। আগামীকাল থেকে শুরু নতুন হচ্ছে ছবির নতুন শিডিউল। তার আগে, একেবারে মাঠে বসে দুপুরের খাবার সারল গোটা টিম। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) সহ দেব (Dev) ও অন্য়ান্যরা মাটিতে বসেই জমিয়ে খাবার খেলেন। 

সোশ্যাল মিডিয়ায় আজ দেব দুটি ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, বড় হাঁড়িতে রান্না হয়েছে ইউনিটের সবার। তাঁবু খাটিয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সারছেন। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, 'আমার হেড অফ ডিপার্টমেন্টের সঙ্গে। 'রঘু ডাকাত'-এর দ্বিতীয় শিডিউলের জন্য আমরা সবাই তৈরি। আগামীকাল থেকে ঝাড়খণ্ডে শুরু হচ্ছে শ্য়ুটিং।'

এই ছবির শ্যুটিং শুরুর দিন, সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছিলেন, '২০২১ থেকে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আজ আমাদের শ্যুটিং শুরু হল। শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি ছাড়া এই কাজটা কখনও সম্ভব ছিল না। আজ আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা পয়সা এখানে গুণে গুণে খরচ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা প্রোজেক্টে হাত দিতে অনেকটা সাহস লাগে। আমি যখন চোখে অন্ধকার দেখছিলাম এই ছবিটা নিয়ে, একমাত্র আমার পরিচালক, ধ্রুব বন্দ্যোপাধ্যায় তখনও আশার আলো দেখছিলেন এই কাজটা নিয়ে। ওঁর প্যাশনের জন্যই আজ এই প্রোজেক্টটা সম্ভব হচ্ছে। আমার টিম ও গত ৬ মাস ধরে এই প্রোজেক্টটা নিয়ে কাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫-এর সবচেয়ে বড় ছবির জন্য তৈরি হয়ে যান। 'রঘু ডাকাত' -এর শ্যুটিং শুরু হল আজ থেকে। আমাদের জন্য প্রার্থনা করবেন।'

এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। অনেকেই একটা সময় মনে করেছিলেন, এই কাজটি বোধহয় সম্ভব নয় করা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, খুব বড় বাজেটই এই ছবির রাস্তায় প্রধান অন্তরায়। আজ দেবের কথা থেকেও সেই ইঙ্গিতই পাওয়া গেল। তবে জট কাটিয়ে অবশেষে এই ছবির শ্যুটিং শুরু হল আজ। ধ্রুব বন্দ্যোপাধ্যায় সবসময়েই বলেন, তিনি ছবি করার সময় সবসময় ছোটদের কথা মাথায় রাখেন। তাঁর কথায়, নতুন দর্শক তৈরি করা সব সময় জরুরি। এই ছবি ও সেই পথেই যে হাঁটছে তা বলারই বাহুল্য। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget