এক্সপ্লোর

Dev-Subhasree: দেব-শুভশ্রী জুটি ফিরছে এই পুজোয়, 'বড় চমক' নিয়ে এবার মুখ খুললেন নায়ক-নায়িকা!

Dev and Subhasree Ganguly: শুক্রবার রাতে, দেব আর তাঁর প্রযোজনা সংস্থার পেজ থেকে ঘোষণা করা হল, এবার পুজোয় মুক্তি পাচ্ছে, দেব ও শুভশ্রী জুটির সপ্তম ছবি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ১০ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রীর জুটি
  • নতুন ছবি নিয়ে দুই তারকা এখনই মুখ খুলতে নারাজ
  • পুজোর সময় মুক্তি পাবে জুটির নতুন সিনেমা
  • দর্শকদের ভালোবাসা জুটিকে ফের একসঙ্গে আনল

কলকাতা: যেদিন সোশ্যাল মিডিয়া ট্রোলিং আর থ্রেট কালচার নিয়ে লালবাজারে পৌঁছে গিয়েছিল গোটা টলিউড, সেই দলে দেখা যায়নি দেব (Dev)-কে। সেইদিন কেউ প্রত্যাশাও করেননি, সেই সময়ে দেব নিজের অফিসে বসে পরিকল্পনা করছিলেন, টলিউডে বর্তমান সময়ের সবচেয়ে বড় চমক। শ্যুটিংয়ের ১০ বছর পরে মুক্তি পেয়েছিল, 'ধূমকেতু' (Dhumketu)। দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র সেটাই যে শেষ ছবি হতে চলেছে, তা যেন ধরেই নিয়েছিল অনেকেই। 

তার অবশ্য কারণ ও ছিল। ব্যক্তিগত সম্পর্কের কারণে, 'ধূমকেতু'  মুক্তির পরে আর এক ফ্রেমে আসেননি দেব-শুভশ্রী, ছবি করা তো দূর অস্ত। বিভিন্ন সাক্ষাৎকারে, একে অপরকে নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা জানিয়েছেন, পছন্দমতো চিত্রনাট্য পেলে তাঁরা আবার একসঙ্গে কাজ করবেন। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি গত ১০ বছর ধরে। 'ধূমকেতু' মুক্তির পরে, একাধিক সাক্ষাৎকারে যেন নতুন করে প্রকাশ পেয়েছিল দেব শুভশ্রীর তিক্ততা। দেব শুভশ্রীকে নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় যে মন্তব্য করেছিলেন, তাতে পাল্টা ক্ষোভপ্রকাশ করেছিলেন শুভশ্রী। দেবের ২০ বছরের উদযাপনেও দেখা যায়নি শুভশ্রীকে। এরপরে অনেকে ভেবে নিয়েছিলেন, দেব-শুভশ্রীর তিক্ততা বুঝি মিটেও মিটল না। কিন্তু সেই সমস্ত ভাবনায় জল। 

শুক্রবার রাতে, দেব আর তাঁর প্রযোজনা সংস্থার পেজ থেকে ঘোষণা করা হল, এবার পুজোয় মুক্তি পাচ্ছে, দেব ও শুভশ্রী জুটির সপ্তম ছবি। যে জুটির ষষ্ঠতম ছবিকেই এই জুটির শেষ ছবি বলে মনে করছিলেন অনেকে, তাঁদের জন্য সুখবর। এখনও পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি। সদ্য মুক্তি পেয়েছে, 'প্রজাপতি ২'। আর সেই ছবির জন্য দেওয়া একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁকে নাকি পুজোর সময় ছবি মুক্তি দিতে বারণ করেছে স্ক্রিনিং কমিটি। তবে সেই সমস্তকিছুকে নস্যাৎ করে দেব ঘোষণা করে দিলেন, এবার পুজোয় ১০ বছর পরে ফের শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

এই ঘোষণা নিয়ে কী বলছেন দেব আর শুভশ্রী? 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির হল ভিজিটে এসে, দেব শুভশ্রীর জুটি নিয়ে নায়িকা বলেন, 'আমরা এখনই এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাই না। যখন থেকে দেব আর শুভশ্রী জুটির কথা ঘোষণা হয়েছে, দর্শকদের উচ্ছ্বাসই আমরা উপভোগ করছি কেবল। এখন কেবল এটাই উপভোগ করতে চাই। বুঝতে পারছি দর্শক আমাদের ভালবাসে। বাকি কথা পরে প্রকাশ্যে আনা হবে।' অন্যদিকে দেব আর 'প্রজাপতি ২'-এর সাফল্যের কারণে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে, এই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, 'দেব শুভশ্রী জুটি এখনও দর্শকদের জনপ্রিয়। এখনই এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। তবে একটা কথাই কেবল বলতে পারি, যে চমক আসবে, তাতে বাঙালি গর্বিতই হবে।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget