এক্সপ্লোর

Dev Exclusive: মানুষ হেসেছে, তবু হল পাওয়ার জন্য কখনও সাংসদের ক্ষমতা প্রয়োগ করিনি: দেব

Actor Dev Exclusive: ছবি মুক্তির পর নন্দনে শো পাওয়া নিয়ে রেশারেশি ইদানিং প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে। সত্যিই কি নন্দন বিতর্ক ছবির ব্যবসায় কোনওরকম ছাপ ফেলে?

কলকাতা: তখন সদ্য মুক্তি পেয়েছে 'টনিক' (Tonic)। মুক্তির প্রথম রবিবারই নায়কের জন্মদিন, শুভেচ্ছাবার্তায় ভরছে ইনবক্স.. প্রতিবারের মতোই। কিন্তু নায়কের সেই উত্তর দেওয়ার সময় নেই। একের পর এক হল মালিককে ফোন করে চলেছেন তিনি.. 'বলেছিলেন প্রথমদিন হাউসফুল হলে হল দেবেন.. শো বাড়াবেন। এবার হল দিন। আজ আমার জন্মদিন। হল দিন।....'  নাহ.. ক্ষমতা প্রদর্শন নয়, আবদার, অনুরোধ.. টিঁকে থাকার লড়াই। 

তবে লড়াই শব্দটা সাধারণত জুড়ে দেওয়া হয় এমন মানুষদের সঙ্গে, যাঁরা সবে কেরিয়ার শুরু করেছেন। কিন্তু যিনি টলিউডের প্রথম সারির নায়ক, প্রযোজকও, তাঁকেও টিঁকে থাকার লড়াই করতে হয়! হ্যাঁ হয়। নতুন ছবি 'কাছের মানুষ' মুক্তির আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ফের প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে মুখ খুললেন, মনের কথা বললেন দেব। 

আরও পড়ুন: Sedin Kuasha Chilo: বন্দুক, চশমায় এ কোন অর্ণ? সঙ্গী হলেন 'সুলক্ষণা' সৌরসেনী

ছবি মুক্তির পর নন্দনে শো পাওয়া নিয়ে রেশারেশি ইদানিং প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে। সত্যিই কি নন্দন বিতর্ক ছবির ব্যবসায় কোনওরকম ছাপ ফেলে? দেব বলছেন, 'আমিও তো প্রথম কয়েকটা ছবির ক্ষেত্রে নন্দনে হল পাইনি। হল পাওয়ার লড়াইটা অনেকের আছে। আমি প্রথম যে হল নিয়ে লড়াই করেছি। বাঙালিরা কখনও টিম হিসেবে খেলতে ভালোবাসে না। আমি যখন একা লড়াই করতাম, সবাই হাসত। বলত এমপি (সাংসদ) হল পাচ্ছে না। যদি ভালোবাসাতে কাজ না হয়, কী করব ক্ষমতা দিয়ে! আমি তো কখনও হল পাওয়ার জন্য সাংসদ হওয়ার ক্ষমতাই ব্যবহার করিনি। ভয় দেখিয়ে একটা শো হয়তো পাব। কিন্তু আমায় তো সারা জীবন এই লড়াইটা চালিয়ে যেতে হবে। সবসময় আমি সাংসদ নাও থাকতে পারি। আমার লড়াইয়ের সময় কাউকে পাশে পাইনি আমি। কিন্তু এখন তো এক নম্বর প্রযোজনা সংস্থা হল পাচ্ছে না, সৃজিত মুখোপাধ্যায় লিখছেন আমি হল পাচ্ছি না। তখন? আমি সৃজিত মুখোপাধ্যায়কে ফোন করে অনুরোধ করেছিলাম 'কাকাবাবু' আগে রিলিজ করার জন্য। আজকে আমরা যদি হিন্দি, ইংরাজি, দক্ষিণী ছবিকে হল ছেড়ে দিই, আগামীদিনে নতুন ছবির জন্য আমরাই হল পাব না। লকডাউনের মধ্যে 'টনিক' ১০০ দিন সম্পূর্ণ করেছিল। সৃজিত মুখোপাধ্যায় তখন ফোন করে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, 'তুই এই সাহসটা দেখালি।' নন্দন হোক বা মাল্টিপ্লেক্স.. এই লড়াইটা আমার একার নয়। যখন অন্যের লড়াই হবে তখন তোমার একার লড়াই আর নিজে হল না পেলে কান্নাকাটি করব এভাবে তো চলতে পারে না।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget