এক্সপ্লোর

Dev Exclusive Interview: 'ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতেও অন্যের ছবির প্রচার করেন না'

Actor Dev Exclusive Interview: 'বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আগে প্রাথমিক ব্যাপারগুলো তো ঠিক করতে হবে। তোমার হয়ে আমি প্রচার করব আর আমার ছবির প্রচার তুমি করবে না... তা কি করে হয়!', বলছেন দেব

কলকাতা: 'বাংলা ছবির পাশে দাঁড়ান'। এই চারটি শব্দ আজকাল পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, প্রায় সবারই মুখে মুখে ঘুরছে। প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখুন, ওটিটির যুগে এই বার্তাই বারে বারে দিতে চাইছে টলিউড। কিন্তু তাঁরা নিজেরা? দর্শকদের বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা যাঁরা বলছেন, তাঁদের অন্দরে কি চলছে? বাংলা ছবিকে বাঁচানোর কতটা তাগিদ রয়েছে ইন্ডাস্ট্রির মানুষদের? 

সামনেই মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত ও প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)  ও ইশা সাহা (Ishaa Saha) অভিনীত 'কাছের মানুষ' (Kacher Manush)। বাংলা ছবির পাশে দাঁড়াতে ইন্ডাস্ট্রির মানুষদের ঠিক কী কী কর্তব্য, এই প্রশ্নই দেবের কাছে রেখেছিল এবিপি লাইভ (ABP Live)। প্রশ্নটা শেষ করতেই দিলেন না যেন দেব। সামান্য উত্তেজিত হয়েই বলে উঠলেন, 'কেউ ট্যুইটই করে না, শেয়ারই করে না। কোনও ট্রেলার মুক্তি পেলে অর্ধেক মানুষ তো শেয়ারই করেন না সোশ্যাল মিডিয়ায়, তাহলে আর পাশে কি করে দাঁড়াবে।'

পাশ থেকে ইশা বলে উঠলেন, 'অনেকেই হয়তো মুখে বলেছেন ট্রেলার ভালো লেগেছে, কিন্তু কেউ শেয়ার করেননি। শেয়ার করলে তা হয়ত আরও একটু বেশি মানুষের কাছে পৌঁছত।'

আরও পড়ুন: Dev Exclusive: মানুষ হেসেছে, তবু হল পাওয়ার জন্য কখনও সাংসদের ক্ষমতা প্রয়োগ করিনি: দেব

দেব ফের বলে চললেন, 'বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আগে প্রাথমিক ব্যাপারগুলো তো ঠিক করতে হবে। তোমার হয়ে আমি প্রচার করব আর আমার ছবির প্রচার তুমি করবে না... তা কি করে হয়! আমার ছবির হয়েও তো কথা বলতে হবে! তোমার ছবি নন্দনে হল পাচ্ছে না, তুমি বলছো বাংলা ছবির পাশে দাঁড়ান কখন, যখন নিজেদের ছবি মুক্তি পাচ্ছে, অন্যের ছবির বেলায় তো নয়।'

তবে দেবের খুনসুটি স্বভাবসিদ্ধ। কঠিন কথাকেও মজার মোড়কে মুড়ে ফেলতে পারেন অনায়াসেই। পাশে বসে থাকা ইশাকে দেখিয়ে দেব বললেন, 'এখনই তো ইশার অন্য ছবিটা বেশি শো পাবে, আমার ছবি অত শো পাবে না। তখন আমি এই নিয়ে প্রশ্ন তুললে আমার পাশে কেউ দাঁড়াবে না। ইশাও তখন সোনাদার পাশে..' (প্রসঙ্গত, পুজোর মুক্তি পাচ্ছে ইশার অন্য ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন')

ইশা সাহা কি বলছে হবে না বুঝে অবাক চোখে চেয়ে রইলেন দেবের দিকে। হো হো করে হেসে ফেলে দেব বললেন, 'মজা করছি'। মাথায় হাত দিয়ে বসে পড়লেন ইশা।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget