এক্সপ্লোর

Dev: সবচেয়ে বেশি ট্রোলড হয়েছি, আমি তো কাউকে জবাব দিতে যাইনি: দেব

Dev on Social Media: 'আমি ১৮ বছরে একটা 'খাদান' করেছি। একটা 'টেক্কা' করেছি। একটা 'বুনো হাঁস' করেছি' বলছেন দেব।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সদ্য দেব অনুরাগী বনাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও তাঁর স্ত্রী জিনিয়া সেনের দ্বৈরথ শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন, দেব অনুরাগীরা কার্যত হুমকি দিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেনকে। পুজোয় একসঙ্গে মুক্তি পেয়েছিল দেব অভিনীত 'টেক্কা' ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ও পরিচালিত 'বহুরূপী'। ব্যবসার নিরিখে অনেকটা এগিয়ে ছিল 'বহুরূপী'। এরপরে ক্রিসমাসের সময় মুক্তি পায় 'খাদান'। বক্স অফিসে উল্লেখযোগ্য ব্য়বসা করে এই ছবি। এরপরেই, দেবের ছবি মুক্তির দিনে শিবপ্রসাদের ছবি মুক্তি পেলে পরিচালককে 'দেখে নেওয়ার' হুমকি দেন তথাকথিত দেব অনুরাগীরা। এরপরে শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনের অর্ধনগ্ন বিকৃত ছবিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার প্রতিবাদে সস্ত্রীক গোয়েন্দা দফতরে যান শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন। তবে সোশ্যাল মিডিয়ার এই চর্চায় এখনও পর্যন্ত মুখ খোলেননি দেব। তবে আজ, 'বিনোদিনী' ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে সাংবাদিক সম্মেলনে ট্রোলিং নিয়ে মুখ খুললেন দেব।

'বিনোদিনী'-র কাস্টিং ঘোষণা হওয়ার সময় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল রুক্মিণীকে। অভিযোগ উঠেছিল, দেবের কাছের মানুষ বলেই কি রুক্মিণী 'বিনোদিনী' হিসেবে নির্বাচিত হলেন? এই নিয়ে দেব বলেন, 'আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা কৃত্রিম মেধার দুনিয়ায় মানুষ যত বেশি পরিচিত হবে, তত বেশি তাকে নিয়ে ট্রোলিং হবেই। মানুষ কাজ করবে না সেটা নিয়ে উত্তর দেবে? আমার কাজের ১৯ বছর হল। আমার চেয়ে বেশি ট্রোল তো কেউ হয়নি। আমি তো কাউকে জবাব দিতে যাইনি। আমার মনে হয়, আমার কাজই তার জবাব দিয়েছে। রুক্মিণীও জবাব দেবে। কথাবার্তার মাধ্য়মে নয়, সিনেমার মাধ্যমে। একটা মেয়ের একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার, রুক্মিণী সব করেছে। তার পরিশ্রমটা দেখা যাচ্ছে। আমার যাঁরা ট্রোলার রয়েছেন, তাঁরা আমার ছবি দেখেন। তাঁরা অনেকেই আমার ফ্যান। ট্রোলারদের সহ্য করতে হবে। আজকের দিনে কাজটাই হয়েছে জবাব।'

আরও পড়ুন: Prabhas: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস? পাত্রীকে নিয়ে জল্পনা জারি

দেব আরও বলেন, 'আমি ১৮ বছরে একটা 'খাদান' করেছি। একটা 'টেক্কা' করেছি। একটা 'বুনো হাঁস' করেছি। কিন্তু রুক্মিণী যেভাবে কাজ করে যাচ্ছে.. যদি বলা হয়, আজকের দিনে আমার প্রতিযোগী কে, আমি তাহলে বলব আমার প্রতিযোগী রুক্মিণী। আমায় তো প্রথম ৫-৬ বছর কেউ পাত্তাই দেয়নি। ভাবেইনি আমার কথা। তোতলা, অভিনয় পারে বলেই কাটিয়ে দিয়েছে। রুক্মিণীকে নিয়ে আমি গর্বিত।'

আরও পড়ুন: Rukmini Maitra: রূপটান থেকে অভিনয়... 'বিনোদিনী' ছিল রুক্মিণীর কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict-Sandipta Sen: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে উড়ান বাতিল, প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে উড়ান বাতিল, প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা
Shreya Ghoshal: আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
Shah Rukh Khan: 'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
Subhashree Ganguly in Dubai: উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ
উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Embed widget