এক্সপ্লোর

Prabhas: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস? পাত্রীকে নিয়ে জল্পনা জারি

Prabhas Marriage: একটা সময়ে 'বাহুবলী'-তে অভিনয় করার সময় অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়ায় প্রভাসের। শোনা গিয়েছিল, প্রেম করছেন তাঁরা

কলকাতা: বারে বারে গুঞ্জন, অবশেষে কি সত্যি হতে চলেছে? অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস? সদ্য এমনি খবর কানে আসছে যে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। আর পাত্রী কে, সেই নিয়ে চলছে জল্পনা। সদ্য এই জল্পনায় কার্যত ঘি ঢেলেছেন অভিনেতা রামকমল (Ram Charan)। সম্প্রতি এরটি টক শো-তে এসে রামচরণ বলেন, খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে। আর এই জল্পনাতেই ফের যেন গুঞ্জন শুরু হয়েছে। তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণের অন্যতম 'এলিজেবল ব্যাচেলর'! 

একটা সময়ে 'বাহুবলী'-তে অভিনয় করার সময় অনুষ্কা শেট্টির (Anushka Shetty) সঙ্গে নাম জড়ায় প্রভাসের। শোনা গিয়েছিল, প্রেম করছেন তাঁরা। তবে সেই সময়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও মুখ খোলেননি অনুষ্কা বা প্রভাস কেউই। তবে অনুরাগীদের অনেকেই প্রভাসের বিপরীতে এখনও দেখতে চান অনুষ্কা শেট্টিকেই। ব্যক্তিগত জীবনেও তাঁদের জুটি খুবই পছন্দ অনুরাগীদের। তবে এই সম্পর্ক নিয়ে কেউ কখনও মুখ খোলেননি। এরপরে, 'আদিপুরুষ' ছবিতে অভিনয় করার সময়, কৃতি শ্যাননের সঙ্গে নাম জড়ায় প্রভাসের। কৃতির মুখে হামেশাই শোনা যেত প্রভাসকে নিয়ে স্তুতি। প্রভাসের অভিনয়ে, সারল্যে কার্যত যে মুগ্ধ ছিলেন কৃতি, তা খুব সহজেই প্রকাশ্যে আসত। প্রভাসের প্রতি তাঁর মুগ্ধতা নিয়ে কখনোই তেমন রাখঢাক করেননি কৃতি। তিনি বলেছিলেন, প্রভাস ছাড়া রামের চরিত্রটা নাকি আর কেউ করতেই পারত না। তবে প্রভাস আর কৃতির এই সম্পর্কও বেশি দূর এগোয়নি। এখন আর তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় না বা তাঁদের একসঙ্গে দেখাও যায় না। 

এরপরে সদ্যই, জল্পনা বাড়িয়ে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান প্রভাসের বিয়ে নিয়ে মুখ খোলেন। তিনি এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেনা। আর এর পর থেকেই অনুরাগীরা জানবার জন্য উৎসুক, কে হবে প্রভাসের জীবনসঙ্গী। তবে অনেকে অবশ্য মনে করছেন, এ শুধুই গুঞ্জন। প্রভাসকে নিশ্চয়ই আগামীতে অভিনয়ের ক্ষেত্রে কোনও বিয়ের দৃশ্যে দেখা যাবে। সেই কারণেই এই জল্পনা। বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে প্রভাসের এখনও ঢের দেরি। কিন্তু যাকে নিয়ে এত জল্পনা, সেই প্রভাসের কিন্তু মুখে কুলুপ। 

আরও পড়ুন: Rukmini Maitra: রূপটান থেকে অভিনয়... 'বিনোদিনী' ছিল রুক্মিণীর কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget