এক্সপ্লোর

Dev-Srijit: মনোমালিন্য নেই, অনেক বছর ধরেই নাকি ছবি তৈরির কথা হচ্ছিল দেব-সৃজিতের!

Dev on Srijit Mukherjee: একটা সময়ে দেবকে নিয়ে ট্যুইটারে নেতিবাচক মন্তব্য করেছিলেন সৃজিত। সেই সমস্ত এখন অতীত। সৃৃজিত তো মানতেই চাইলেন না আদৌ কখনও দেব আর তাঁর মধ্যে কোনও মনোমালিন্য ছিল

কলকাতা: একাধিক ছবি নিয়ে কথা হয়েও, সেগুলি পরিণতি পায়নি। একটা সময়ে তাঁদের মধ্যের মনোমালিন্যের কথাও শোনা যায়। তবে দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে ফের তাঁরা একসঙ্গে। প্রযোজক হিসেবে দেবকে (Dev) পেয়ে কতটা খুশি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)? আট বছরের মনোমালিন্য কাটিয়ে কোন শর্তে ফের একসঙ্গে তাঁরা? নাকি কখনও ছিলই না কোনও মনোমালিন্য? এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে সেই রহস্যের উৎঘাটন করলেন সৃজিত ও দেব

একটা সময়ে দেবকে নিয়ে ট্যুইটারে নেতিবাচক মন্তব্য করেছিলেন সৃজিত। সেই সমস্ত এখন অতীত। সৃৃজিত তো মানতেই চাইলেন না আদৌ কখনও দেব আর তাঁর মধ্যে কোনও মনোমালিন্য ছিল। বরং তিনি এই মান অভিমানের নাম দিতে চাইলেন খুনসুটি। সৃজিতের কথায়, 'আমার আর দেবের দীর্ঘদিন ধরেই সিনেমা তৈরির কথা হচ্ছে। তবে কেন সেই সিনেমাটা তৈরি হচ্ছে না সেটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে যাব না। সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু খুনসুটিটাই দেখতে পান। তবে আমার আর দেবের সিনেমা নিয়ে যত কথা হয়, তা দু'জন ভাল বন্ধু ছাড়া হতেই পারে না। এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা সোশ্যাল মিডিয়ায় গলা জড়িয়ে ছবি দেন, অথচ তাঁদের মধ্যে দ্বৈরথ রয়েছে। দেব আর আমার মধ্যে ভাল বন্ধুত্বটা বরাবরই ছিল। আসল বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে এখনও হয়। দেব আর আমার বন্ধুত্বের কোনও পিআর-এর দরকার হয় না। সেই বন্ধুত্বের মধ্যে মান অভিমান রয়েছে, ঝগড়াঝাঁটি রয়েছে। অনেকে নেতিবাচক বিষয়টাই বেশি পছন্দ করেন। তবে অভিনেতা দেবের সঙ্গে আমার আগেই বন্ধুত্ব ছিল। প্রযোজক দেবের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর মতো সদা-সচেতন আর আন্তরিক প্রযোজক আমি খুব কম পেয়েছি।'

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে আবার দেব বলেন, 'সৃজিতের প্রত্যেকটা ছবিতে আমায় থাকতে হবে এটা তো জরুরি নয়। বেশ কয়েক বছর ধরেই সৃজিতের সঙ্গে আমার কথা হচ্ছিল বিভিন্ন ছবি নিয়ে। কখনও পছন্দ হচ্ছিল, কখনও হচ্ছিল না। 'টেক্কা' এমন একটা বিষয় ছিল, যেটাকে আমি না বলতে পারিনি। অনেক মানুষদের সঙ্গেই আমার এর আগে কাজ হয়নি। এর মানে এটা নয় যে এর ক্ষতি বা ওর ক্ষতি। যদি কোনও পরিচালকের মনে হয় এই চরিত্রটার জন্য আমিই সেরা, তাহলে তাঁরা আমায় সেই ছবিটা করতে বলবেন, নাহলে বলবেন না। এটা নিয়ে কোনও পরিচালককে প্রশ্ন করা উচিত নয়।'

আরও পড়ুন: Nonichora Baul: গ্রামে গিয়ে বহুরূপী সাজলে জোটে অসম্মান, ননীচোরা দাস বাউলদের সংসারের মনখারাপ করা গল্প

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget