এক্সপ্লোর

Dev on Financial corruption: 'টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', অডিও ক্লিপ বিতর্কে বিস্ফোরক দেব

Dev on Viral Audio Clip: গতকাল একটি ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে আসতে ফের চর্চায় এসেছে এই আর্থিক দুর্নীতির বিষয়। আর আজ.. সংসদে যাবতীয় বিতর্কের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেতা সাংসদ দেব

কলকাতা: এর আগে তাঁর পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর আজ.. ফের সংসদে ভাষণ দেওয়ার সময় দেব উল্লেখ করলেন, 'আজ সংসদে আমার শেষ দিন'। এই কথায় যেন ফের একবার প্রশ্ন তোলা হচ্ছে... দেব আদৌ আগামী নির্বাচনে লড়বেন তো? শোনা যাচ্ছে... আর্থিক দুর্নীতির অভিযোগের কারণেই নাকি সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। বুধবার, অর্থাৎ গতকাল একটি ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে আসতে ফের চর্চায় এসেছে এই আর্থিক দুর্নীতির বিষয়টা। শঙ্কর দলুই একটি ফোনকলে দেবের নাম বলেছেন। আর আজ.. সংসদে যাবতীয় বিতর্কের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)।

দেবের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে, 'আমি দিদিকে মানে কী বলব, এমন কথা বলেছি যে, দেব আমার কাছে, তাঁর MLA...MP LAD থেকে মানে ৩০ শতাংশ কমিশন চাইছে। দিদি বলছে, তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু...কিন্তু, এটা আমি দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে? না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন।' এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার?  যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। অডিওটা কার? মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে?  ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, 'গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।'  এই 'উনিটা' আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায়  ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।'

দেবের অকপট উত্তর

আজ সংসদে, এবিপি আনন্দের পক্ষ থেকে দেবকে এই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, 'কেউ যদি প্রমাণ করতে পারে, আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে, তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন?' কাটমানি অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেব। সেইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না, কোনও দলে যোগ দিতে পারব', জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। 

 

আরও পড়ুন: Fitness Tips from Tolly Heroines: মাটন-মিষ্টি খেয়েও কীভাবে আকর্ষণীয় চেহারা? টলি নায়িকাদের ফিটনেস-ফান্ডা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget