এক্সপ্লোর

Rukmini Maitra Birthday: রুক্মিনীর জন্মদিনে প্রজাপতি কেক, 'ভালোবাসা'-কে কী লিখলেন দেব?

দুজনের পোষাকের রঙ প্রায় একই। গাঢ় নীল। হাতে কেক নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে বার্থ ডে গার্ল, রুক্মিনী মৈত্র। নাকে আর গালে অল্প ক্রিম। আর তাঁর গায়ে হাত ছুঁইয়ে দাঁড়িয়ে রয়েছেন দেব। তাঁরও চোখে মুখে হাসি, উজ্জ্বলতা। বান্ধবীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করে ভালোবাসা জানালেন নায়ক-সাংসদ। সঙ্গে রইল বিশেষ বার্তাও।

কলকাতা: দুজনের পোষাকের রঙ প্রায় একই। গাঢ় নীল। হাতে কেক নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে বার্থ ডে গার্ল, রুক্মিনী মৈত্র। নাকে আর গালে অল্প ক্রিম। আর তাঁর গায়ে হাত ছুঁইয়ে দাঁড়িয়ে রয়েছেন দেব। তাঁরও চোখে মুখে হাসি, উজ্জ্বলতা। বান্ধবীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করে ভালোবাসা জানালেন নায়ক-সাংসদ। সঙ্গে রইল বিশেষ বার্তাও।

আজ সোশ্য়াল মিডিয়ায় রুক্মিনীর সঙ্গে এই ছবিটি পোস্ট করেন দেব। প্রজাপতি ভরা কেক হাতে খুশিতে ঝলমল করেছেন রুক্মিনী। ছবিটি পোস্ট করে দেব লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা। তোমায় অনেক ভালোবাসা, শুভকামনা। তোমার এমন একটা জীবন হোক, যেখানে শুধু খুশি আছে। সূর্যের মত ঝলমল করো, যেটা তুমি সবসময় করো।' সোশ্যাল মিডিয়ায় দেবের এই পোস্টে ভালোবাসা উপচে দিয়েছেন নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে নেটাগরিকরা।

করোনা পরিস্থিতিতে সবসময়ই মানুষের পাশে থেকেছেন দেব। নতুন হাসপাতালের উদ্বোধন থেকে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, নজির সৃষ্টি করেছেন সাংসদ। সম্প্রতি ডেবরায় একটি কোভিড হাসপাতালের উদ্বোধন করেন সাংসদ। অক্সিজেন ও অন্যান্য পরিষেবা সহ এই হাসপাতালে রয়েছে বেশ কিছু বেড। করোনা আক্রান্ত হয়ে এখানে এসে সুস্থ হতে পারবেন ওই অঞ্চলের মানুষেরা। দেবের এই উদ্যোগে স্বভাবতই খুশি ডেবরাবাসী।

এই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।

সম্প্রতি রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নেন দেব। তাঁর উদ্যোগেই ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget